ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

ফেনী জেল গেট থেকে আসামি গ্রেপ্তার জেল সুপারকে তলব

আফতাব মোমিন ভূঁইয়া (ফেনী জেলা প্রতিনিধ)
  • আপডেট সময় : ০১:৪৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / ২২১৭ বার পড়া হয়েছে

ফেনীতে আদালত থেকে মুক্তির পর জেল গেট থেকে একই আসামিকে বারবার গ্রেপ্তার করার ঘটনায় ফেনীর জেল সুপারকে তলব করেছেন আদালত।

সোমবার (২৮ জুলাই) ফেনী সদর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ এ আদেশ দিয়েছেন বলে

জানা যায়, একজন আসামি সুফিয়ান ১৯ এপ্রিল গ্রেপ্তার হন, পরে ২৪ জুন তিনি দায়রা আদালত থেকে জামিনে মুক্তি লাভ করলে, ২৫ জুন জেল গেট থেকে তাকে পুনরায় আরেকটি মামলায় গ্রেপ্তার করা হয়। ওই মামলায় ২ জুলাই জামিনে মুক্তি পাওয়ার পর, ৩ জুলাই তিনি কারাগার থেকে বের হওয়ার সময় জেল গেট থেকে আবারও গ্রেপ্তার হন। এরপর ২৭ জুলাই জামিনে মুক্তি পাওয়ার পর শহরের হাসপাতাল মোড় থেকে তাকে আটক করে নতুন আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আসামিপক্ষের আইনজীবী অভিযোগ করেন, আসামির জামিননামা জেলা কারাগারে পৌঁছানোর পর জেল সুপার আসামির বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকা সত্ত্বেও তাৎক্ষণিক মুক্তি না দিয়ে থানা পুলিশ, ডিবি পুলিশ এবং ডিএসবি পুলিশকে ফোন করে জেল গেট থেকে পুনরায় গ্রেপ্তারের ব্যবস্থা করেন।

একই ব্যক্তিকে আদালত থেকে জামিন নেওয়ার পর বারবার জেল গেট থেকে নতুন মামলায় গ্রেপ্তারের ঘটনাকে উদ্বেগজনক, বেআইনি, অসাংবিধানিক, একজন মানুষের মৌলিক অধিকার পরিপন্থী এবং পেশাগত অসদাচরণ হিসেবে উল্লেখ করেছে আদালত।

আদালতের ফরওয়ার্ডিংয়ে বলা হয়, উদ্বেগের সঙ্গে আদালত লক্ষ্য করছে যে, আসামিসহ সম্প্রতি বহু ব্যক্তি জামিনে মুক্তি পাওয়ার পর কোনো যৌক্তিক কারণ ছাড়াই জেলখানার প্রধান গেট থেকে আটক হচ্ছেন, যার দায়ভার সম্পূর্ণভাবে জেল সুপারের ওপর বর্তায়।

এই প্রেক্ষিতে, কেন এই বেআইনি কাজের দায়ভার জেল সুপারের ওপর বর্তাবে না এবং কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না—এই মর্মে আগামী ৩১ জুলাই সকাল ১১টায় স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে ফেনী জেলা কারাগারের জেল সুপারকে। প্রয়োজন হলে আদালত কর্তৃক উত্থাপিত সম্ভাব্য প্রশ্নের উত্তর দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

এ বিষয়ে ফেনী কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, ‘জেল গেট থেকে একই ব্যক্তিকে বারবার গ্রেপ্তারের ঘটনায় আদালতের তলবের কথা মৌখিকভাবে শুনেছি, তবে এখনো আদেশের কপি দেখিনি।’

এদিকে, ফেনী জেলা কারাগারের জেল সুপার মো. আবদুল জলিল বলেন, ‘আদালতের আদেশের কথা শুনেছি। আদালত যেকোনো সময় আমাদের তলব করতে পারেন। আমি কোনো আসামিকে জেল গেট থেকে গ্রেপ্তারের ব্যবস্থা করিনি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, সেগুলোর সঙ্গে আমি জড়িত নই।’

তবে আদেশের বিষয়ে সত্যতা যাচাই করতে ফেনীর আদালতের কয়েকজন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ফেনী জেল গেট থেকে আসামি গ্রেপ্তার জেল সুপারকে তলব

আপডেট সময় : ০১:৪৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫