ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নির্বাচনকে ঘিরে সহিংসতা সৃষ্টির পরিকল্পনা নস্যাৎ, সেনা অভিযানে ‘মূলহোতা’ আটক

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:২৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

রাজধানীর ভাসানটেক থেকে আসন্ন নির্বাচনে সহিংসতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনাকারী মো. সুমন (৪৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

রোববার (৪ জানুয়ারি) সেনাবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভাসানটেক আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় ধামালকোট বস্তিতে সুপরিকল্পিত অভিযান চালিয়ে সুমনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক কারবার ও সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ভীতি ও ত্রাস সৃষ্টি করে আসছিল। তিনি প্রায় ১,৪০০টি বাড়ির ওপর প্রভাব বিস্তার করে বিভিন্ন অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, সুমন আসন্ন নির্বাচনের সময় এলাকায় সহিংসতা, নাশকতা ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করার পরিকল্পনা করছিলেন। তার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে আতঙ্কিত করা, ভোটকেন্দ্রের পরিবেশ অস্থিতিশীল করা এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানো।

অভিযানের সময় তার কাছ থেকে ৩টি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, গ্রেফতারের ফলে সম্ভাব্য সহিংসতা এবং অস্থিতিশীলতা অনেকাংশে প্রতিহত হয়েছে। ধামালকোট, ভাসানটেক ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।

অভিযানের পর গ্রেফতার ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ক্যাম্পে নেওয়া হয়েছে এবং তার নাশকতা পরিকল্পনার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নির্বাচনকে ঘিরে সহিংসতা সৃষ্টির পরিকল্পনা নস্যাৎ, সেনা অভিযানে ‘মূলহোতা’ আটক

আপডেট সময় : ০৩:২৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬