ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আইনজীবীকে পিটিয়ে হত্যা: সিসিটিভি ফুটেজ ভাইরাল

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:৪০:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ২০৯৩ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় গত বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১০টার দিকে পাবনা জেলা জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়া পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যেই ভাইরাল হয়েছে, যা রাতে সংঘটিত নৃশংস হামলার চিত্র ফুটিয়ে তুলেছে।

ভিডিওতে দেখা যায়, রাত ৯টা ৫৮ মিনিটে একটি প্রাইভেট কারের সামনে একটি মোটরসাইকেল থামে। এর পরে আরও দুটি মোটরসাইকেল গাড়িটির পাশে এসে দাঁড়ায়। প্রাইভেট কার থেকে নাঈম বের হওয়াতে সামনের মোটরসাইকেলের আরোহী তার ওপর হামলা চালাতে শুরু করে। এরপর আরও তিন-চার জন সেখানে যোগ দিয়ে নাঈমকে মারধর করে। হামলাকারীরা প্রাইভেট কার তল্লাশি চালানোর পরও তাকে আবারও পিটিয়ে আহত করে।

নিহতের খালাতো ভাই মো. রাকিবুল ইসলাম শামীম জানান, হামলাকারীরা মিলে নাঈমকে পিটিয়ে আই ব্লকের সড়কে ফেলে চলে যায়। পরে তাকে উদ্ধার করে বারিধারা এবং কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আইনজীবীকে পিটিয়ে হত্যা: সিসিটিভি ফুটেজ ভাইরাল

আপডেট সময় : ০২:৪০:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬