ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

কেরানীগঞ্জে এয়ার ফ্রেশনার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:৩৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ২০৭৫ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কালিন্দি ইউনিয়নে একটি এয়ার ফ্রেশনার ও কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে কালিন্দি ইউনিয়নের আড্ডা রেস্টুরেন্টের গলির শেষ প্রান্তে অবস্থিত ওই কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে কারখানার ভেতরে উৎপাদন কার্যক্রম চলাকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিস্ফোরণের তীব্রতায় কারখানার ভেতরে থাকা সাব্বির রহমান (২২) নামে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। তিনি পাবনা সদর থানার কোলাদী গ্রামের শরিফুল ইসলামের ছেলে। দুর্ঘটনার পর তার মরদেহ উদ্ধার করে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এয়ার ফ্রেশনার তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওমর ফারুক। তিনি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে। একই সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের প্রতি গভীর শোক জানানো হয় এবং তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর কারখানাটির নিরাপত্তা ব্যবস্থা ও লাইসেন্স সংক্রান্ত বিষয় যাচাই-বাছাই শুরু করেছে প্রশাসন। এলাকায় ঝুঁকিপূর্ণ কেমিক্যাল কারখানা পরিচালনা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

কেরানীগঞ্জে এয়ার ফ্রেশনার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১

আপডেট সময় : ০৭:৩৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬