ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ঢাকার তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে টেকনিক্যাল মোড় এবং দুপুর পৌনে ১২টার দিকে তাঁতীবাজার মোড় অবরোধ করা হয়।

সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এর মধ্যে উল্লেখযোগ্য— ‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’। অবরোধের ফলে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার প্রভাব পড়ে আশপাশের এলাকাতেও।

এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। তাদের দাবি, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ অনুমোদন দিতে হবে এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ঢাকার তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি

আপডেট সময় : ০২:০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬