শিরোনাম ::
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:২৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / ২০৯৪ বার পড়া হয়েছে
রাজধানীর ধোলাইপাড়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাজওয়ার রহমান অর্ক (২২) নামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
সোমবার সকাল সোয়া ৭টার দিকে ধোলাইপাড় মোড়ে সালাউদ্দিন পেট্রোল পাম্প সংলগ্ন এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। শ্যামপুর থানার উপ-পরিদর্শক মো. আজিজুল হাসান জানান, অর্ক পূর্ব রামপুরার বাসিন্দা এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, এক্সপ্রেসওয়েতে দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় তিনি পথের পাশে দাঁড়ানো শাহ সিমেন্টের একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ গাড়িটি জব্দ করেছে। নিহতের পরিবারের অনুরোধে মরদেহ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ট্যাগস :



























