ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে স্কুল শিক্ষার্থীসহ দুইজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৯২ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

রাজধানীর ওয়ারী ও যাত্রাবাড়ী এলাকা থেকে এক স্কুল শিক্ষার্থীসহ দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতরা হলেন—ওয়ারী এলাকার চা দোকানের কর্মচারী মানিক (২৬) এবং যাত্রাবাড়ীর পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. রনি (১০)।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর মোড়ল জানান, মানিক চাঁদপুর সদর উপজেলার বাকশিলা সরকার বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মৃত ইউনুস সরকার। তিনি বর্তমানে ওয়ারী বিসিসি রোডের একটি বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতেন। শনিবার বিকেল চারটার দিকে খবর পেয়ে পুলিশ ওই বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, যাত্রাবাড়ী ধোলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রনি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা। তার বাবা নুর আলম জানান, তারা বর্তমানে যাত্রাবাড়ীর পুবাইল এলাকায় ভাড়া বাসায় থাকেন। শনিবার রাতে দীর্ঘ সময় ধরে রনি বাথরুম থেকে বের না হলে পরিবারের সদস্যরা দরজা খুলে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, উভয় ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

রাজধানীতে স্কুল শিক্ষার্থীসহ দুইজনের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:১৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬