ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

রাজধানীতে থানার সামনে বিক্ষোভ, ঘেরাও কর্মসূচি পালন

জুবায়ের শাহরিয়ার
  • আপডেট সময় : ১১:৩১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৯০ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানার সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। এ সময় তারা থানা ঘেরাও ও সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।

শনিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে ভুক্তভোগী ব্যবসায়ী, শ্রমিক ও স্থানীয়রা একত্রিত হয়ে এ বিক্ষোভে অংশ নেন। তাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে, কিন্তু এর কার্যকর প্রতিকার পাওয়া যাচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর আদাবর এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনা ঘটে। এতে কারখানার মালিক ও কয়েকজন শ্রমিক আহত হন। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে রাতে বিক্ষুব্ধ শ্রমিক ও এলাকাবাসী থানার সামনে জড়ো হন এবং বিভিন্ন স্লোগান দেন।

মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, আবির এমব্রয়ডারি ফ্যাক্টরিতে বেতন বিতরণের সময় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। তাদের উদ্দেশ্য ছিল মোবাইল ফোন ও টাকা ছিনতাই করা। হামলায় কয়েকজন আহত হন এবং তাদের হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা অভিযুক্তদের নেতা হিসেবে পরিচিত রাসেলের বাড়ি ঘেরাও করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তার স্বার্থে রাসেলের বাবাকে থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় আবির এমব্রয়ডারি ফ্যাক্টরির মালিক বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য কাজ চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

রাজধানীতে থানার সামনে বিক্ষোভ, ঘেরাও কর্মসূচি পালন

আপডেট সময় : ১১:৩১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬