ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

শ্যামপুরে রড চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮৬ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নতুন প্রকল্প এলাকায় রড চুরির অভিযোগে গণপিটুনিতে আব্দুর রহিম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পোস্তগোলা শ্মশানঘাটসংলগ্ন বিআইডব্লিউটিএ’র নতুন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে শ্যামপুর থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে ওই যুবক প্রকল্প এলাকায় রড চুরির চেষ্টা করলে সেখানে থাকা লোকজন তাকে আটক করে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরও জানান, নিহতের নাম আব্দুর রহিম (৩৫) জানা গেলেও তার বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শ্যামপুরে রড চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ১২:৪১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬