শিরোনাম ::
বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মৃত অবস্থায় উদ্ধার
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৩:০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১০২ বার পড়া হয়েছে
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে মাহমুদা আক্তার জেরিন (২৭) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকার ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুত জানান, বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
জেরিন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাসিন্দা। তার বাবার নাম মো. খোরশেদ আলী। তিনি বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের ২ নম্বর রোডের ৬৬ নম্বর বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতেন।
আব্দুল ওয়াদুত আরও জানান, জেরিন অ্যামেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সি.এস.ই.) বিভাগের শিক্ষার্থী ছিলেন। প্রাথমিক ধারণা, মানসিক চাপ ও হতাশার কারণে আত্মহত্যা করতে পারেন।
ট্যাগস :



























