শিরোনাম ::
তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
জুবায়ের শাহরিয়ার
- আপডেট সময় : ০১:৩২:০২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ২০৮৪ বার পড়া হয়েছে
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় নাজমুল হক (৪৭) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১১টার দিকে ঘটে এই দুর্ঘটনা। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাজমুলের বোনজামাই আশরাফ উদ্দিন জানান, নাজমুলের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রঘুনাথপুরে। বর্তমানে তিনি উত্তরখান হেলাল মার্কেট এলাকায় থাকতেন এবং ব্যবসা করতেন। তিনি রবিবার রাতে মোটরসাইকেল চালিয়ে গ্রিন রোডে বোনের বাসায় গিয়েছিলেন এবং ফেরার পথে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মো. ঈসমাইল জানান, দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। পরিবারের আবেদনক্রমে ময়নাতদন্ত ছাড়াই নাজমুল হকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ট্যাগস :



























