ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

উন্নয়ন কাজে সমন্বয়ের অভাব আর থাকবে না: ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / ২০৯০ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, একবার সড়কের কাজ শেষ হওয়ার পর অল্প দিনের ব্যবধানে আবার একই সড়ক খুঁড়ে নতুন কাজ করার প্রবণতা বন্ধ করা হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) মিরপুর-১০ থেকে তালতলা পর্যন্ত ডিএনসিসির আইডিআরএসপি প্রকল্পের আওতায় সড়ক, ড্রেন ও বাইলেন উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম খান বলেন, “উন্নয়ন কাজে সমন্বয়ের অভাব আর থাকবে না। একবার সড়কের কাজ শেষ হলে পুনরায় খোঁড়াখুঁড়ি করা বন্ধ হবে। জনগণের অর্থ অপচয় বা লুটপাট করার সুযোগ আর দেয়া হবে না।”

তিনি আরও বলেন, ফুটপাত ব্যবস্থাপনায় স্থানীয় সমাধান এবং বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম চালুর ওপর গুরুত্ব দেওয়া হবে।

প্রশাসক শফিকুল ইসলাম খান দীর্ঘ ১৮ বছরের সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করা এখন সবার দায়িত্ব। এটি বাস্তবায়ন হলে নগরবাসীর প্রত্যাশা পূরণ হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

উন্নয়ন কাজে সমন্বয়ের অভাব আর থাকবে না: ডিএনসিসি প্রশাসক

আপডেট সময় : ০১:৪৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬