মতিঝিল থেকে ৬৪টি দেশীয় অস্ত্র উদ্ধার, ৬ জনকে দণ্ডিত করা হলো।
- আপডেট সময় : ০৪:৪৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ২০৮২ বার পড়া হয়েছে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মতিঝিলের একটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬৪টি দেশীয় অস্ত্র জব্দ করেছে। এ ঘটনায় ছয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
গত মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পশ্চিম পার্শ্বস্থ স্বর্ণ মার্কেট লিংক রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানটি সম্পন্ন হয়। এ সময় সহকারী পুলিশ কমিশনার (মতিঝিল জোন), স্বর্ণ মার্কেট পুলিশ বক্স এবং পল্টন থানার পুলিশ সদস্যরাও সহযোগিতা করেন।
জব্দকৃত অস্ত্রের মধ্যে ছিল ৩৫টি সুইচ গিয়ার, ১৩টি বিভিন্ন ধরনের চাকু, তিনটি চাইনিজ কুড়াল, তিনটি হাতুড়ি, পাঁচটি শক গান এবং পাঁচটি পাঞ্জা।
সাজাপ্রাপ্তদের নাম ও বয়স হলো- ইদ্রিস আলী (৪২), রুহুল আমিন (৪০), জহিরুল ইসলাম (২৯), ফিরোজ উদ্দিন (৩৭), শাহজাহান (২৯) এবং রাশেদুল ইসলাম (২০)।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতরা অবৈধভাবে অস্ত্র বিক্রি করছিল এবং এসব অস্ত্র ব্যবহার করে ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ চালাচ্ছিল।



























