ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

রাজধানীতে ফুয়েল পাসের পরীক্ষামূলক প্রয়োগ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ২০৯৭ বার পড়া হয়েছে

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ মোবাইল অ্যাপভিত্তিক ‘ফুয়েল পাস’ চালু করেছে, যা জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করবে। প্রাথমিকভাবে ঢাকার দুইটি ফিলিং স্টেশনে এই সেবা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। নতুন ব্যবস্থায় কিউআর কোড ব্যবহার করে জ্বালানি সংগ্রহ করা যাবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এই অ্যাপটির উন্নয়ন করেছে এবং প্রথম ধাপে এটি মোটরসাইকেল চালকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। পরীক্ষা হিসেবে তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন এবং আসাদগেটের সোনারবাংলা ফিলিং স্টেশনে এই ব্যবস্থা চালু রয়েছে। পাইলটিং সফল হলে ধীরে ধীরে সারা দেশের সব ধরনের যানবাহনের জন্য এটি প্রয়োগ করা হবে।

জ্বালানি বিভাগ জানায়, ম্যানুয়াল পদ্ধতিতে জ্বালানি বিতরণের ফলে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে। কেউ কেউ একাধিকবার লাইনে দাঁড়িয়ে অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করছেন, যা কৃত্রিম সংকটের কারণ হচ্ছে। নতুন ডিজিটাল ব্যবস্থায় প্রতিটি ব্যবহারকারীর জন্য কিউআর কোড তৈরি হবে। ফিলিং স্টেশনে কোড স্ক্যান করলে নির্ধারিত বরাদ্দ অনুযায়ী জ্বালানি নেওয়া যাবে।

ফিলিং স্টেশন মালিকরা ডিজিটালভাবে জ্বালানির বরাদ্দ নথিভুক্ত করবেন, এবং চালকরা কিউআর কোড স্ক্যান করে তাদের বরাদ্দ ও জ্বালানি গ্রহণের তথ্য দেখতে পারবেন। এছাড়া, যারা স্মার্টফোন ব্যবহার করতে পারেন না, তারা ওয়েবসাইট থেকে কিউআর কোড ডাউনলোড করে প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন। এই ব্যবস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কেন্দ্রীয় তথ্যভাণ্ডারের সঙ্গে সংযুক্ত থাকবে।

বিশেষজ্ঞরা মনে করেন, নতুন ডিজিটাল ব্যবস্থার ফলে যানবাহনভিত্তিক তথ্য যাচাই সহজ হবে এবং জ্বালানি বিতরণে স্বচ্ছতা নিশ্চিত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

রাজধানীতে ফুয়েল পাসের পরীক্ষামূলক প্রয়োগ

আপডেট সময় : ০৪:১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬