ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুকুরপাড়ে চায়ের আড্ডা, চাঁপাইনবাবগঞ্জে নতুন আকর্ষণ মিরপুর-১০-এ প্রথমবার বড় পরিসরে কীর্তন সন্ধ্যা, প্রতি বছর আয়োজনের দাবি চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কুয়াকাটায় ছাত্রলীগ নেতা সাদ্দাম শিকদারকে আটক করল মহিপুর থানা পুলিশ সীমান্ত সুরক্ষায় শ্যামনগর স্বেচ্ছাসেবক দলের দুটি টিম গঠন সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোর্টার সাংবাদিক গোলাম সারওয়ার সজল সাহেবের জন্মদিনে অভিনন্দন ও অশেষ শুভেচ্ছা ফেনী সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম ও মন্দিরের আহবায়ক কমিটি গঠন গ্যাস সংকট সমাধানে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন পাইপলাইন চালু বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার বাউল শিল্পী সাথী বৈদেশীর জন্মদিন উদযাপিত

শিক্ষার উন্নত পরিবেশ ও মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ২০৭০ বার পড়া হয়েছে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু  আজ লালমনিরহাট সদর উপজেলার কাশীপুর উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এসময় তিনি বিদ্যালয়ের শিক্ষার উন্নত পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, কাশিপুর উচ্চ বিদ্যালয় এই অঞ্চলের অন্যতম পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান। এ বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখতে মাঠ সংস্কার করা হয়েছে এবং নির্মিতব্য ভবনের নির্মাণকাজও দ্রুত সম্পন্ন করা হবে। পাশাপাশি বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ও প্রবেশদ্বার আধুনিকায়ন এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই নির্ধারিত সময়ের আগে কোনো শিক্ষক বা শিক্ষার্থী বিদ্যালয় ত্যাগ করতে পারবে না।
বিদ্যালয়ের ফলাফল ভালো করার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি উচ্চশিক্ষার উপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। তিনি বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, পরিকল্পিতভাবে গাছ লাগানো এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য করে গড়ে তুলতে শিক্ষকসহ সংশ্লিষ্টদের আহ্বান জানান। এসময় বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শিক্ষার উন্নত পরিবেশ ও মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর

আপডেট সময় : ০৬:০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬