ঢাকা ০২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুকুরপাড়ে চায়ের আড্ডা, চাঁপাইনবাবগঞ্জে নতুন আকর্ষণ মিরপুর-১০-এ প্রথমবার বড় পরিসরে কীর্তন সন্ধ্যা, প্রতি বছর আয়োজনের দাবি চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কুয়াকাটায় ছাত্রলীগ নেতা সাদ্দাম শিকদারকে আটক করল মহিপুর থানা পুলিশ সীমান্ত সুরক্ষায় শ্যামনগর স্বেচ্ছাসেবক দলের দুটি টিম গঠন সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোর্টার সাংবাদিক গোলাম সারওয়ার সজল সাহেবের জন্মদিনে অভিনন্দন ও অশেষ শুভেচ্ছা ফেনী সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম ও মন্দিরের আহবায়ক কমিটি গঠন গ্যাস সংকট সমাধানে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন পাইপলাইন চালু বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার বাউল শিল্পী সাথী বৈদেশীর জন্মদিন উদযাপিত

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়া হাতবোমা বিস্ফোরণ, আহত ২

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:২৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ২০৭৪ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে পৃথক দুটি স্থানে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ২টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ও মল চত্বরসংলগ্ন এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের একটি ঘটে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ওপর। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত দুজনের মধ্যে গুরুতর অবস্থায় থাকা একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে কারা, কী উদ্দেশ্যে এসব বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন গণমাধ্যমকে বলেন, “দুই জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে। দুজন আহত হয়েছে। একজন গুরুতর অবস্থায় আছে। গাড়িতে থাকা অবস্থায় মাথায় লেগেছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়া হাতবোমা বিস্ফোরণ, আহত ২

আপডেট সময় : ০৩:২৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬