ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুকুরপাড়ে চায়ের আড্ডা, চাঁপাইনবাবগঞ্জে নতুন আকর্ষণ মিরপুর-১০-এ প্রথমবার বড় পরিসরে কীর্তন সন্ধ্যা, প্রতি বছর আয়োজনের দাবি চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কুয়াকাটায় ছাত্রলীগ নেতা সাদ্দাম শিকদারকে আটক করল মহিপুর থানা পুলিশ সীমান্ত সুরক্ষায় শ্যামনগর স্বেচ্ছাসেবক দলের দুটি টিম গঠন সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোর্টার সাংবাদিক গোলাম সারওয়ার সজল সাহেবের জন্মদিনে অভিনন্দন ও অশেষ শুভেচ্ছা ফেনী সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম ও মন্দিরের আহবায়ক কমিটি গঠন গ্যাস সংকট সমাধানে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন পাইপলাইন চালু বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার বাউল শিল্পী সাথী বৈদেশীর জন্মদিন উদযাপিত

ডিজএবিলিটি এইড সোসাইটির উদ্যোগে ফেনীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:৪৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / ২০৭৪ বার পড়া হয়েছে

ফেনী প্রতিনিধি:

অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ফেনীতে দুই শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় ফেনী পৌরসভা প্রাঙ্গণে ডিজএবিলিটি এইড সোসাইটির উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে ১০ জন চিকিৎসক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি।

তিনি বলেন, আমাদের সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সার্বিক শিক্ষার মতই স্বাস্থ্য বিষয়ে জ্ঞানার্জণ করতে হবে। খাদ্যাভ্যাস পরিবর্তন আনতে হবে।

অনুষ্ঠানে ডিজঅ্যাবিলিটি এইড সোসাইটির চেয়ারম্যান সাংবাদিক আফতাব মোমিন ভূঁঞার সভাপতিত্বে ও ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মনির আহমদ’র সঞ্চালনায়, বিশেষ অতিথি ছিলেন, ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোহরাব আল হোসাইন, ফেনী পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা ডা. কৃষ্ণপদ সাহা, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন শিবলু, সহকারী অধ্যাপক ডা: হাসানুল কিবরিয়া নাঈম, সহকারী অধ্যাপক ডা: আরমান আবদুল্লা, ডা: মহিউদ্দিন, ডা: আজমী, ডা: হৃদয়।

কানাডা বিএনপি (পশ্চিম) সাধারণ সম্পাদক এস.এম হুমায়ুন কবির পাটোয়ারী, ক্রাইম রিপোর্টার্স সোসাইটি, চট্টগ্রামের সাধারণ সম্পাদক অরুপ চন্দ প্রমুখ ।

মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি চলাচলে অক্ষম  প্রতিবন্ধী ব্যক্তির হাতে বিনামূল্যে হুইলচেয়ার এবং ওয়াকার তুলে দেন অতিথিরা।

ডিজঅ্যাবিলিটি এইড সোসাইটির চেয়ারম্যান আফতাব মমিন ভূঁঞা জানান, সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং তাদের স্বাভাবিক জীবনযাপনে সহযোগিতা করার লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধা নিশ্চিত করা ও জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রচেষ্টা থাকবে।

পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য আশ্রায়ণ কর্মসূচি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ডিজএবিলিটি এইড সোসাইটির উদ্যোগে ফেনীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

আপডেট সময় : ০৩:৪৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬