ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুকুরপাড়ে চায়ের আড্ডা, চাঁপাইনবাবগঞ্জে নতুন আকর্ষণ মিরপুর-১০-এ প্রথমবার বড় পরিসরে কীর্তন সন্ধ্যা, প্রতি বছর আয়োজনের দাবি চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কুয়াকাটায় ছাত্রলীগ নেতা সাদ্দাম শিকদারকে আটক করল মহিপুর থানা পুলিশ সীমান্ত সুরক্ষায় শ্যামনগর স্বেচ্ছাসেবক দলের দুটি টিম গঠন সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোর্টার সাংবাদিক গোলাম সারওয়ার সজল সাহেবের জন্মদিনে অভিনন্দন ও অশেষ শুভেচ্ছা ফেনী সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম ও মন্দিরের আহবায়ক কমিটি গঠন গ্যাস সংকট সমাধানে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন পাইপলাইন চালু বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার বাউল শিল্পী সাথী বৈদেশীর জন্মদিন উদযাপিত

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ন্যায্য রূপান্তর নিশ্চিত করতে আন্তর্জাতিক অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা অপরিহার্য — পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৯:০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / ২০৮০ বার পড়া হয়েছে

আনতালিয়া (তুরস্ক), ১৩ নভেম্বর ২০২৬: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ন্যায্য রূপান্তর নিশ্চিত করতে আন্তর্জাতিক অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা অপরিহার্য বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ন্যায্য রূপান্তর (Just Transition) নিশ্চিত করতে উন্নত বিশ্বের পর্যাপ্ত, পূর্বানুমানযোগ্য ও সহজলভ্য অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা বৃদ্ধির সহায়তা অপরিহার্য। বিশেষ করে বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও স্বল্পোন্নত দেশগুলোর জন্য এমন আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন, যা নতুন করে ঋণের বোঝা সৃষ্টি করবে না। জলবায়ু কার্যক্রমের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জীবিকা সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক ন্যায়বিচার এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

আজ (শুক্রবার) জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ-৩১)-এর ব্লু জোনে জাস্ট ট্রানজিশন প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত ‘From Climate Commitments to Decent Work: Advancing a Just Transition for All’ শীর্ষক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় এসব কথা তুলে ধরেন তিনি।

পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। বাংলাদেশের জন্য ন্যায্য রূপান্তরের অর্থ শুধু স্বল্প-কার্বন অর্থনীতির দিকে অগ্রসর হওয়া নয়; বরং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের জীবিকা রক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সবার জন্য কর্মসংস্থান ও নতুন সুযোগ সৃষ্টি করা। এ প্রক্রিয়ায় কোনো জনগোষ্ঠীকে পেছনে রাখা যাবে না।

মন্ত্রী জানান, বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) বাস্তবায়ন পরিকল্পনায় ন্যায্য রূপান্তরসংক্রান্ত একটি পৃথক ও ব্যয় নির্ধারিত অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকার, নিয়োগকর্তা, শ্রমিক প্রতিনিধি এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় এটি প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে জলবায়ু কার্যক্রমের সঙ্গে কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নকে সমন্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানি খাতে সবুজ কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিবেশমন্ত্রী আরও জানান, সরকার পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করেছে। ইতোমধ্যে প্রায় ৩ কোটি ৬০ লাখ চারা রোপণ করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে প্রায় ৩ লাখ ৫০ হাজার সবুজ কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কৃষি, মৎস্যসম্পদ, গ্রামীণ কর্মসংস্থান ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনরুদ্ধারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, ন্যায্য রূপান্তর বাস্তবায়নে শ্রমিক, নিয়োগকর্তা, নারী, যুবসমাজ এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নতুন ও পরিবর্তিত শ্রমবাজারের উপযোগী দক্ষতা উন্নয়ন, কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষার ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব শিল্প, জলবায়ু-সহনশীল কৃষি এবং প্রতিবেশ পুনরুদ্ধার কার্যক্রমে নতুন কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থায় রূপান্তরের ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সাশ্রয়ী অর্থায়ন, আধুনিক প্রযুক্তি ও কারিগরি সহায়তা নিশ্চিত করা জরুরি। এ রূপান্তর যেন বিদ্যমান কর্মসংস্থান ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিযোগিতা সক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব না ফেলে, সেদিকে বিশেষ নজর দিতে হবে।

পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশ এমন একটি দেশভিত্তিক ও চাহিদানির্ভর ন্যায্য রূপান্তর ব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে, যা প্যারিস চুক্তির পক্ষসমূহের সভার (সিএমএ) দিকনির্দেশনায় পরিচালিত হবে। এ ব্যবস্থায় স্বল্পোন্নত ও জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে বিশেষ অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু অঙ্গীকারকে বাস্তব কার্যক্রমে রূপান্তরের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জন্য পরিমাপযোগ্য সুফল নিশ্চিত করতে হবে।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ইউরোপীয় কমিশনের যৌথ আয়োজনে এবং আন্তর্জাতিক নিয়োগকর্তা সংস্থা (আইওই), আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (আইটিইউসি) ও জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইএলওর পলিসি কোহেরেন্স হাবের পরিচালক মোস্তফা কামাল গুয়ের সঞ্চালনায় উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বাংলাদেশের পরিবেশমন্ত্রীর পাশাপাশি কিরিবাতির কর্মসংস্থান ও মানবসম্পদমন্ত্রী অরিয়া কিটিনা, জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ড. মাহমুদ মোহিলদিন, ইন্ডিজেনাস পিপলস রাইটস ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক জোয়ান কার্লিং এবং নারী ও যুবসমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ন্যায্য রূপান্তর নিশ্চিত করতে আন্তর্জাতিক অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা অপরিহার্য — পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

আপডেট সময় : ০৯:০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬