ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

বিএনপি সরকারে এলে ২৪’র শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ : তারেক রহমান

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৮:১৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • / ২১২৯ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের নাম সারাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নামকরণ করার প্রস্তাব করবে।

সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান তিনি। চব্বিশের গণআন্দোলনে পঙ্গুত্ববরণকারী ছাত্র-জনতা ও দুস্থদের মধ্যে ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়।

তারেক রহমান বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কতটুকু সহযোগিতা করতে পারব জানি না। তবে আহতদের মধ্যে যাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে কিছুটা হলেও সুস্থ হয়ে উঠতে পারবেন, সেই প্রচেষ্টা আমরা গ্রহণ করব। আমরা আহতদের মধ্যে কিছু মানুষকে হুইল চেয়ার দিচ্ছি। তবে আমি বিশ্বাস করি বিজ্ঞান যেভাবে উন্নতি করছে তাতে ভবিষ্যতে এই আহতরা আবারও নিজেদের পায়ে দাঁড়িয়ে চলাফেরা করতে পারবেন। তাদের হুইল চেয়ারের দরকার হবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শুধু জুলাই-আগস্ট আন্দোলনে আহতরা নয়, যারা জন্মগতভাবে পুঙ্গ তাদেরকে বিএনপি ক্ষমতা আসতে পারলে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। সেটা যেই পরিবারের সদস্য হোক না কেন। যাতে পঙ্গু মানুষগুলো নিজেরা স্বাবলম্বী হতে পারে।

তারেক রহমান বলেন, কাউকে সহযোগিতা করার জন্য কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজন নেই। নিজ উদ্যোগে সহযোগিতা করতে পারেন। আমরা সবাই যদি সবার সহযোগিতায় এগিয়ে আসি তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একদিন নিজেদের কল্পনার বাংলাদেশের সূচনা করতে সক্ষম হব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বিএনপি সরকারে এলে ২৪’র শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ : তারেক রহমান

আপডেট সময় : ০৮:১৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪