ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই যুবক আহত

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:৫৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / ২১০১ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যানে ছিনতাইকারী ছুরিকাঘাতে মো. ফয়সাল (২৫) ও জহুরুল ইসলাম (২৭) নামে দুই যুবক আহত হয়েছেন। তারা দুজনই একটি বায়িংহাউজে চাকরি করেন। 

গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী হাসনাইন ইসলাম বলেন, গতকাল রাতে ঢাকা উদ্যান দুই নম্বর রোডের ডি ব্লকের বাসার দিকে যাওয়ার সময় হঠাৎ ৪-৫ জন ছিনতাইকারী তাদের ঘিরে ধরে। এ সময় তাদের থেকে মোবাইল ও টাকা পয়সা নিয়ে যেতে চাইলে তারা দিতে অস্বীকৃতি জানায় এবং চিৎকার শুরু করে। পরে তাদের দুজনকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। বর্তমানে ফয়সাল ঢাকা মেডিকেলে ভর্তি আছে এবং জহিরুলকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই যুবক আহত

আপডেট সময় : ০১:৫৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫