ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
সংশোধিত আইনে প্রথম আদেশ

পুলিশ হত্যা মামলায় অব্যাহতি পেল সেই কিশোর ফাইয়াজ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:০৪:০২ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • / ২১৩৫ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা পুলিশ হত্যা মামলায় গত বছরের ২৪ জুলাই গ্রেপ্তার কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজ (১৭) অব্যাহতি পেয়েছে। সংশোধিত ফৌজদারি কার্যবিধির ১৭৩ (এ) ধারায় দাখিল করা অন্তর্বর্তী প্রতিবেদন গ্রহণ করে তাকে অব্যাহতি দেওয়া হয়। গত ১৫ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক অব্যাহতির এই আদেশ দেন।

রোববার (২০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাঈন উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছর ১৯ জুলাই যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভকারী এবং পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আন্দোলনকারীদের মধ্যে একজন নিহত হোন। এ সময় পুলিশ সদস্য গিয়াস উদ্দিনের মোটরসাইকেলের গতিরোধ করে তাকে পিটিয়ে হত্যার পর ফুটওভার ব্রিজে লাশ ঝুলিয়ে রাখা হয়। মোটরসাইকেলটি চুরি হয়।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা হয়। এ মামলায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করে। এর মধ্যে এজাহারনামীয় ১৬ নং আসামি হাসনাতুল ইসলাম ফাইয়াজকে মাতুয়াইলের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে এই কিশোরকে হাতে দড়ি বেঁধে আদালতে হাজির করা হয় এবং আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। একজন অপ্রাপ্তবয়স্ককে হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা এবং রিমান্ড মঞ্জুর তখন ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সমালোচনার মুখে আদালত তাকে জামিন দেন।

গত ১৩ জুলাই সংশোধিত ফৌজদারি কার্যবিধির ১৭৩ (এ) ধারায় দাখিল করা অন্তর্বর্তী প্রতিবেদন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ওয়ারী) বিভাগ কিশোর ফাইয়াজের অব্যাহতি চায়। ১৫ জুলাই অন্তর্বর্তী প্রতিবেদন গ্রহণ করে আদালত তাকে অব্যাহতি দেন।

এর মাধ্যমে নতুন আইনে দেশে প্রথম কাউকে তদন্তাধীন মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো।

অন্তর্বর্তী প্রতিবেদনে মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা (ওয়ারী) বিভাগের পুলিশ পরিদর্শক মোল্লা মো. খালিদ হোসেন জানান, মামলায় উল্লেখিত ঘটনার সঙ্গে ফাইয়াজের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। যেহেতু মামলাটির তদন্ত শেষ করা সময়সাপেক্ষ ব্যাপার, এ কারণে নতুন আইনে ফাইয়াজের অব্যাহতি চেয়ে সংশোধিত ফৌজদারি কার্যবিধির ১৭৩ (এ) ধারায় অন্তর্বর্তী প্রতিবেদন দাখিল করা হয়। তবে মামলার তদন্ত কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সংশোধিত আইনে প্রথম আদেশ

পুলিশ হত্যা মামলায় অব্যাহতি পেল সেই কিশোর ফাইয়াজ

আপডেট সময় : ০৪:০৪:০২ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫