ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সকালে ঘুম থেকে উঠেই মাথাব্যথা? স্ট্রোকের এই ৫ লক্ষণ অবহেলা করবেন না রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়ে রিয়ালের টানা ষষ্ঠ জয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন হুমায়ুন কবির পুতিনকে ‘বাস্তব জীবনের বন্ড ভিলেন’ ও ‘শয়তান’ বললেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী পোশাকশিল্পে অস্থিরতা ঠেকাতে উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অপপ্রচারের অভিযোগ তুলে ফেনীতে বিএনপি নেতা লিংকনের সংবাদ সম্মেলন জামালপুরে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস – ২০২৬ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ময়মনসিংহে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে শ্যামনগরে টানা মানববন্ধন নেত্রকোনায় পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য

শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি: বুবলী

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:০২:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২২৪১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে টক অব দ্য টাউনে এখন চিত্রনায়িকা শবনম বুবলী। তার মা হতে যাওয়ার গুঞ্জন, আমেরিকায় দীর্ঘ সময় অবস্থান—সব মিলিয়ে নানা আলোচনার কেন্দ্রে রয়েছেন তিনি। এবার একটি পডকাস্টে হাজির হয়ে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন এই নায়িকা।

সম্প্রতি দেওয়া ওই পডকাস্টে ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা-সমালোচনার কড়া জবাব দেন বুবলী। তার ভাষ্য, চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে এখনও তার বিচ্ছেদ হয়নি। তাই তাকে ঘিরে মা হওয়ার গুঞ্জন নিয়ে অবাক হওয়ার কিছু দেখেন না তিনি।

দাম্পত্য সম্পর্ক প্রসঙ্গে বুবলী বলেন, বিভিন্ন সময় তাদের মধ্যে দ্বন্দ্ব ও ভুল বোঝাবুঝি হয়েছে, যা স্বামী-স্ত্রীর জীবনে অস্বাভাবিক নয়। তবে তারা নিজেদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছেন। বর্তমানে সময়টাও ভালো কাটছে বলে জানান ঢালিউডের এই আলোচিত অভিনেত্রী।

এদিকে একাধিক প্রেমের গুঞ্জন প্রসঙ্গে বুবলীর দাবি, একটি স্বার্থান্বেষী মহল তাকে ইন্ডাস্ট্রিতে কাজ করতে বাধা দিতেই পরিকল্পিতভাবে এসব গুঞ্জন ছড়াচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দাও জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি: বুবলী

আপডেট সময় : ০১:০২:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬