ঢাকা ১১:১০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

আপত্তিকর ভিডিও ছড়ানোর পর জামায়াত নেতার বাড়িঘর ভাঙচুর

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / ২০৫৬ বার পড়া হয়েছে

মাদারীপুরের শিবচরে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে তাইজুল ইসলাম নামে এক জামায়াত নেতার বাড়িঘর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকশ নারী-পুরুষ একত্রিত হয়ে তাইজুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করেন। সম্প্রতি তাকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ডে গ্রামের সামাজিক মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এর জের ধরেই বিক্ষুব্ধ লোকজন তার বাড়িঘরে ভাঙচুর চালান। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে গত ২৭ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর উপজেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে তাইজুল ইসলামকে নিলখী ইউনিয়ন শাখার সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তার বিরুদ্ধে নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা নারী তার স্ত্রী বলে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দাবি করেছেন তাইজুল ইসলাম।

ঘটনার বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে নিলখী পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আপত্তিকর ভিডিও ছড়ানোর পর জামায়াত নেতার বাড়িঘর ভাঙচুর

আপডেট সময় : ০৪:০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬