ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সকালে ঘুম থেকে উঠেই মাথাব্যথা? স্ট্রোকের এই ৫ লক্ষণ অবহেলা করবেন না রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়ে রিয়ালের টানা ষষ্ঠ জয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন হুমায়ুন কবির পুতিনকে ‘বাস্তব জীবনের বন্ড ভিলেন’ ও ‘শয়তান’ বললেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী পোশাকশিল্পে অস্থিরতা ঠেকাতে উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অপপ্রচারের অভিযোগ তুলে ফেনীতে বিএনপি নেতা লিংকনের সংবাদ সম্মেলন জামালপুরে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস – ২০২৬ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ময়মনসিংহে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে শ্যামনগরে টানা মানববন্ধন নেত্রকোনায় পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য

মূল্যে কারচুপি: ফেনীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৫৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / ২১৩৬ বার পড়া হয়েছে

ইলিয়াছ সুমন, বিশেষ প্রতিনিধ:

ফেনী পৌর হকার্স মার্কেটসহ শহরের বিভিন্ন কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মূল্য কারচুপি ও অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

অধিদপ্তর সূত্রে জানা যায়, বাজার স্থিতিশীল রাখা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে শহরের বিভিন্ন বাজারে তদারকি করা হয়। এ সময় ডিম, কাঁচা মরিচ, বিভিন্ন ধরনের সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ ও ক্রয়-বিক্রয়ের রশিদ যাচাই করা হয়। পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানে প্রদর্শিত মূল্যতালিকা পর্যালোচনা করা হয়।

অভিযানকালে মূল্যতালিকায় প্রদর্শিত দামের চেয়ে বেশি দামে চাল বিক্রির অপরাধে ‘মেসার্স আবুল খায়ের ট্রেডার্স’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে অনুমোদনহীন ও নকল ভারতীয় বাসমতি চাল বিক্রির দায়ে ‘মেসার্স সালাম স্টোর’কে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কোনো ধরনের অনিয়ম বা অসাধু পন্থা গ্রহণ করতে দেওয়া হবে না। অভিযানে অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অন্যান্য ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে এবং বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে। এ সময় বাজারে উপস্থিত ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রির বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মূল্যে কারচুপি: ফেনীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১২:৫৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬