ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে ডেল মন্টে টিমের মানবিক উদ্যোগ: অসহায় মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ নবাবগঞ্জে ডিবি দক্ষিণের অভিযান: ৫০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিরুলিয়ায় ১৪টি পূজা মন্ডপ পরিদর্শন করলেন এমপি সালাউদ্দিন বাবু সোনাগাজীতে পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা বিদ্যুৎ-গ্যাস সংকট বর্তমান সরকারের সৃষ্টি নয় ——-জুলফিকার সিদ্দীক সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে ফে বিএমইউজে ফেনীর মানববন্ধন সাভারে ডিবির অভিযানে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ মুন্সিগঞ্জে পরিত্যক্ত ওয়াপদার জায়গা নিয়ে বিতর্ক, বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাভারে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত

সোনাগাজীতে পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১০:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ২০৪৪ বার পড়া হয়েছে

ইলিয়াছ সুমন, বিশেষ প্রতিনিধি:

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের পশ্চিম সুলতানপুর সাহা বাড়ী সার্বজনীন শ্রী শ্রী মাতৃ মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মন্দির কমিটির সভাপতি বিহারী লাল সাহার সভাপতিত্বে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ০৯ নং নবাবপুর ইউনিয়ন শাখার সভাপতি সুজন চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কানাডা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মানবাধিকার সংগঠক মোঃ হুমায়ুন কবির পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সহ-সভাপতি ও ফেনী জেলা প্রবাসী ফোরাম ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ার হোসেন রতন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক জওহর লাল নন্দী।

প্রধান বক্তার বক্তব্যে মোঃ হুমায়ুন কবির পাটোয়ারী বলেন, “বাংলাদেশের অনেক জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলার দুঃখজনক খবর পাওয়া গেলেও ফেনীতে অসাম্প্রদায়িক পরিবেশ বজায় রয়েছে। এখানকার মানুষ যুগ যুগ ধরে শান্তিতে বসবাস করে আসছে।” সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, “সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু বলে কেউ আলাদা নয়, আমরা সবাই এই দেশের সমান অংশীদার ও নাগরিক। ব্যক্তিগত লোভ বা রাজনৈতিক স্বার্থের কারণে অনেকে ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করে, যা রুখে দিতে হবে।”

বিগত সরকারের আমলের সমালোচনা করে তিনি আরও বলেন, “বিগত বছরগুলোতে বিভিন্ন সময়ে আপনারা যাদের উজাড় করে ভালোবাসা দিয়েছিলেন, তাদের আমলেও আপনাদের নানা নির্যাতন ও দেশান্তরের শিকার হতে হয়েছে। কিন্তু বর্তমান সময়ে আপনাদের হীনম্মন্যতায় ভোগার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই।” এ সময় তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান এবং এলাকার মন্দির ও রাস্তার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

বিশেষ অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন রতন বলেন, “পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আমরা সবসময় আপনাদের পাশে আছি। যদি কোনো ধরনের উস্কানি, ভয়ভীতি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়, তবে তাৎক্ষণিকভাবে আমাদের জানাবেন।” সুন্দর ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য তিনি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সব ধরনের সামাজিক ও ধর্মীয় কাজে পাশে থাকার আশ্বাস দেন।

আলোচনা সভায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, মন্দিরের পূজারী এবং এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। উৎসবের এই আনন্দ সবার মাঝে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সোনাগাজীতে পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা

আপডেট সময় : ১০:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬