সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে ফে বিএমইউজে ফেনীর মানববন্ধন
- আপডেট সময় : ১১:০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ২০৪৫ বার পড়া হয়েছে
ফেনী প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে প্রকাশ্যে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার (১৭ অক্টোবর) সকালে ফেনী প্রেসক্লাব’র সামনে আয়োজিত এ মানববন্ধনে বিএমইউজে, ফেনী জেলা কমিটির সভাপতি মো. মাসুম বিল্লাহ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ফেনী সাংবাদিক ইউনিয়ন(এফইউজে) সাধারণ সম্পাদক সৈয়দ মনির
আহমদ, বিএমইউজে ফেনী জেলা সহ-সভাপতি মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান পলাশ, সহদপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, নির্বাহী সদস্য আলাউদ্দিন সবুজ, আমির হোসেন তানভীর, প্রচার সম্পাদক আরাফাত হোসেন এবং সদস্য এসএইচ খোকনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে গুলি করে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরেন। সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে যেন জীবন দিতে না হয়, সে জন্য সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
সাংবাদিক নেতৃবৃন্দ আরও বলেন হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত সব দুর্বৃত্ত ও মূল পরিকল্পনাকারীকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে নিহত সাংবাদিকের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা ও উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান এবং মফস্বলসহ সারাদেশে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে সাংবাদিকদের পক্ষ থেকে সারাদেশে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নেত্রকোনার কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ নিহত হন। তিনি একটি আইপি টিভিতে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।
মানববন্ধন থেকে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।




















