ঢাকা ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে ডেল মন্টে টিমের মানবিক উদ্যোগ: অসহায় মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ নবাবগঞ্জে ডিবি দক্ষিণের অভিযান: ৫০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিরুলিয়ায় ১৪টি পূজা মন্ডপ পরিদর্শন করলেন এমপি সালাউদ্দিন বাবু সোনাগাজীতে পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা বিদ্যুৎ-গ্যাস সংকট বর্তমান সরকারের সৃষ্টি নয় ——-জুলফিকার সিদ্দীক সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে ফে বিএমইউজে ফেনীর মানববন্ধন সাভারে ডিবির অভিযানে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ মুন্সিগঞ্জে পরিত্যক্ত ওয়াপদার জায়গা নিয়ে বিতর্ক, বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাভারে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সারাদেশ

বিদ্যুৎ-গ্যাস সংকট বর্তমান সরকারের সৃষ্টি নয় ——-জুলফিকার সিদ্দীক

সেলিম আহম্মেদ :
  • আপডেট সময় : ০৭:০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ২০৪৫ বার পড়া হয়েছে

বিদ্যুৎ ও গ্যাসসহ বিভিন্ন সংকট মোকাবিলায় সরকারের নেওয়া তাৎক্ষণিক উদ্যোগ ও উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সাতক্ষীরার শ্যামনগরে লিফলেট বিতরণ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টো ও সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিবের নির্দেশনায় এবং শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দীকের নেতৃত্বে শ্যামনগর বাজারে সাধারণ মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে জুলফিকার সিদ্দীক বলেন, “বিদ্যুৎ ও গ্যাস সংকট বর্তমান সরকারের সৃষ্টি নয়, এটি পূর্বের সরকারের সৃষ্টি। বর্তমান সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী এই সংকট উত্তরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগ ও উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে জনগণের মাঝে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং জনসচেতনতা সৃষ্টি করতেই এ কর্মসূচি পালন করা হচ্ছে।

লিফলেট বিতরণকালে জুলফিকার সিদ্দীকের সঙ্গে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুজ্জামান আরিফ, মশিউর রহমান সুইস, লেকচারার শফিকুল ইসলাম, রায়হানুল ইসলাম, মোশাররফ হোসেন মিঠু, রায়হান কবির, আবু মুছা কাজল, হুমায়ুন কবির লিটন, মফিজুর রহমান, উজ্জ্বল হোসেন, রাজিব হোসেন হৃদয়, তামিম হোসেনসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় নেতাকর্মীরা শ্যামনগর বাজারের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন সংকট মোকাবিলায় সরকারের নেওয়া উদ্যোগ ও উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে তাদের অবহিত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

বিদ্যুৎ-গ্যাস সংকট বর্তমান সরকারের সৃষ্টি নয় ——-জুলফিকার সিদ্দীক

আপডেট সময় : ০৭:০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬