সারাদেশ
সাভারের বিরুলিয়ায় ১৪টি পূজা মন্ডপ পরিদর্শন করলেন এমপি সালাউদ্দিন বাবু
- আপডেট সময় : ০১:৩১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / ২০৪৫ বার পড়া হয়েছে
ঢাকা-১৯ আসনের মাননীয় সংসদ সদস্য সালাউদ্দিন বাবু উৎসবমুখর পরিবেশে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার মোট ১৪টি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের খোঁজখবর নিতে এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতেই তিনি এই মন্ডপগুলো ঘুরে দেখেন।
পরিদর্শনকালে এমপি সালাউদ্দিন বাবু পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দেশ। এখানে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ উৎসব আনন্দ ও নিরাপত্তার সাথে উদযাপন করবে—এটাই আমাদের ঐতিহ্য।” তিনি পূজা মন্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এই শুভেচ্ছা ও পরিদর্শন কার্যক্রমে মাননীয় সাংসদের সাথে বিরুলিয়া ইউনিয়নের স্থানীয় রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: দেওয়ান মইনুদ্দিন বিপ্লব:সাবেক চেয়ারম্যান সাভার উপজেলা, গোলাম মোস্তফা: সাবেক চেয়ারম্যান সাভার সদর ইউনিয়
আমির শিলালি: সভাপতি, বিরুলিয়া ইউনিয়ন বিএনপি ও আসন্ন ৭ নং বিরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী,
মোঃ শাহিনুর রহমান শাহীন: সাধারণ সম্পাদক, বিরুলিয়া ইউনিয়ন বিএনপি এবং আসন্ন ৭ নং বিরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী।
আনোয়ার হোসেন মন্ডল: সাবেক যুগ্ম আহ্বায়ক, সাভার থানা বিএনপি এবং ৭ নং বিরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী।
হাজী মোঃ মনিরুল হক: সভাপতি, সাভার থানা জিয়া পরিষদ এবং ৭ নং বিরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী।
নেতৃবৃন্দ মন্ডপ পরিদর্শনের সময় সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকারন আশ্বাস দেন এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। পূজা কমিটির নেতৃবৃন্দ ও এলাকাবাসী সংসদ সদস্য ও স্থানীয় নেতাদের এই সৌহার্দ্যপূর্ণ উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।




















