ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে ডেল মন্টে টিমের মানবিক উদ্যোগ: অসহায় মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ নবাবগঞ্জে ডিবি দক্ষিণের অভিযান: ৫০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিরুলিয়ায় ১৪টি পূজা মন্ডপ পরিদর্শন করলেন এমপি সালাউদ্দিন বাবু সোনাগাজীতে পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা বিদ্যুৎ-গ্যাস সংকট বর্তমান সরকারের সৃষ্টি নয় ——-জুলফিকার সিদ্দীক সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে ফে বিএমইউজে ফেনীর মানববন্ধন সাভারে ডিবির অভিযানে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ মুন্সিগঞ্জে পরিত্যক্ত ওয়াপদার জায়গা নিয়ে বিতর্ক, বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাভারে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সারাদেশ

নবাবগঞ্জে ডিবি দক্ষিণের অভিযান: ৫০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ০১:৩২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / ২০৪৩ বার পড়া হয়েছে

ঢাকার নবাবগঞ্জে অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ মোঃ খালেদ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) রাত ১টা ৩০ মিনিটে নবাবগঞ্জ থানাধীন যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) আশফাক রাগীব হাসানের নেতৃত্বে ডিবির একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে চন্দ্রখোলা বাজার এলাকা থেকে মোঃ খালেদকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধার করা হেরোইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) জানায়, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক কারবার প্রতিরোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

নবাবগঞ্জে ডিবি দক্ষিণের অভিযান: ৫০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৩২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬