ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সকালে ঘুম থেকে উঠেই মাথাব্যথা? স্ট্রোকের এই ৫ লক্ষণ অবহেলা করবেন না রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়ে রিয়ালের টানা ষষ্ঠ জয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন হুমায়ুন কবির পুতিনকে ‘বাস্তব জীবনের বন্ড ভিলেন’ ও ‘শয়তান’ বললেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী পোশাকশিল্পে অস্থিরতা ঠেকাতে উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অপপ্রচারের অভিযোগ তুলে ফেনীতে বিএনপি নেতা লিংকনের সংবাদ সম্মেলন জামালপুরে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস – ২০২৬ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ময়মনসিংহে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে শ্যামনগরে টানা মানববন্ধন নেত্রকোনায় পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য

সাতক্ষীরায় পল্টন ট্র্যাজেডি দিবসে ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল

আব্দুর রাজ্জাক, জেলা প্রতিনিধি, সাতক্ষীরা:
  • আপডেট সময় : ১১:১১:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ২০৬০ বার পড়া হয়েছে

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত সহিংসতায় নিহত ও আহত নেতাকর্মীদের স্মরণে সাতক্ষীরায় ‘পল্টন ট্র্যাজেডি দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনের কনফারেন্স রুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মেহেদী হাসানের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি মো. নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রুহুল আমিন বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে যে সহিংস ঘটনা ঘটেছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়। সেদিন লগি-বৈঠা দিয়ে হামলায় নিহত ও আহত নেতাকর্মীদের ত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁদের আত্মত্যাগের চেতনায় দেশে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সবাইকে কাজ করতে হবে।”
প্রধান আলোচক আব্দুর রহিম বলেন, “২৮ অক্টোবরের শহীদদের আত্মত্যাগ ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা। তাঁদের আদর্শ ধারণ করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, সাহিত্য সম্পাদক ইমরান হোসেন আফজাল, কলেজ কার্যক্রম সম্পাদক মো. মাসুদ রানা, প্রচার সম্পাদক মো. ওয়ালীউল্লাহ, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মো. শাহনেওয়াজ, এইচআরডি সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মো. মাসুদুজ্জামান ও স্পোর্টস সম্পাদক হাসানুল বান্নাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার নিন্দা জানান এবং ওই ঘটনায় নিহত ও পঙ্গুত্ববরণকারী নেতাকর্মীদের স্মরণ করেন।
অনুষ্ঠান শেষে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সাতক্ষীরায় পল্টন ট্র্যাজেডি দিবসে ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট সময় : ১১:১১:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬