ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সকালে ঘুম থেকে উঠেই মাথাব্যথা? স্ট্রোকের এই ৫ লক্ষণ অবহেলা করবেন না রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়ে রিয়ালের টানা ষষ্ঠ জয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন হুমায়ুন কবির পুতিনকে ‘বাস্তব জীবনের বন্ড ভিলেন’ ও ‘শয়তান’ বললেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী পোশাকশিল্পে অস্থিরতা ঠেকাতে উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অপপ্রচারের অভিযোগ তুলে ফেনীতে বিএনপি নেতা লিংকনের সংবাদ সম্মেলন জামালপুরে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস – ২০২৬ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ময়মনসিংহে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে শ্যামনগরে টানা মানববন্ধন নেত্রকোনায় পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য

মিরপুর ১-এ দুপুরে উচ্ছেদের পর সন্ধ্যায় ফের ফুটপাত দখল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও যৌথ বাহিনীর পুনরায় অভিযান

সাগর বাদশা, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১২:০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / ২০৭৬ বার পড়া হয়েছে

​মিরপুর, ঢাকা: রাজধানী মিরপুর ১ নম্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর অবস্থানে নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনী ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার দুপুরে পরিচালিত উচ্ছেদ অভিযানের পর সন্ধ্যায় পুনরায় ফুটপাত দখল করে দোকানপাট বসানোর চেষ্টা করলে দ্বিতীয় দফায় ফের ঝটিকা অভিযান চালানো হয়।
​স্থানীয় সূত্রে জানা যায়, ফুটপাত সাধারণ পথচারীদের চলাচলের উপযোগী করতে দুপুরে সিটি করপোরেশন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান চালিয়ে মিরপুর ১-এর মূল সড়ক ও সংলগ্ন গলির ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করে। তবে উচ্ছেদকারী দল স্থান ত্যাগ করার পর সন্ধ্যা নামতেই একশ্রেণির অসাধু হকার ও প্রভাবশালী চক্র পুনরায় ফুটপাত দখল করে পসরা সাজিয়ে বসে।
​বিষয়টি নজরে আসার পরপরই ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ দল আবারও ঘটনাস্থলে উপস্থিত হয়। তাৎক্ষণিকভাবে চালানো এই অভিযানে পুনরায় বসানো দোকানপাট উচ্ছেদ করা হয় এবং ফুটপাত পুরোপুরি খালি করা হয়। এ সময় অনেক হকার মালামাল নিয়ে সটকে পড়ে।
​সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, ফুটপাত দখল করে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো বরদাশত করা হবে না। দুপুরে উচ্ছেদ করার পর যারা আবার সন্ধ্যায় দোকান বসিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিটি করপোরেশনের তদারকি দল নিয়মিত এলাকায় টহল দেবে এবং পুনরায় দখলের চেষ্টা করা হলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মিরপুর ১-এ দুপুরে উচ্ছেদের পর সন্ধ্যায় ফের ফুটপাত দখল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও যৌথ বাহিনীর পুনরায় অভিযান

আপডেট সময় : ১২:০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬