ঢাকা ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

সিলেটে গ্রামীণফোনের ৩২৫ কিলোওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র চালু

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / ২০৬৪ বার পড়া হয়েছে

সিলেটে নিজেদের ডেটা সেন্টারে ৩২৫ কিলোওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র চালু করেছে দেশের টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির দাবি, এটি বাংলাদেশের কোনো ডেটা সেন্টারে স্থাপিত বৃহত্তম সৌরবিদ্যুৎকেন্দ্র।

কেন্দ্রটিতে ৪৫০টি উচ্চক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। এখান থেকে বছরে ৩০০ মেগাওয়াট-ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের আশা করছে প্রতিষ্ঠানটি। এর ফলে প্রতিবছর প্রায় ১৮৮ টন কার্বন ডাই-অক্সাইড নির্গমন কমানো সম্ভব হবে বলে জানিয়েছে গ্রামীণফোন।

গ্রামীণফোনের লক্ষ্য, ডেটা সেন্টারের পরিচালন কার্যক্রমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমানো এবং টেকসই অবকাঠামোর মাধ্যমে ডিজিটাল সংযোগ ও সেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা।

প্রতিষ্ঠানটির এ উদ্যোগ ২০১৯ সালকে ভিত্তিবছর ধরে ২০৩০ সালের মধ্যে কার্বন নির্গমন ৫০ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সিলেটের ডেটা সেন্টারে স্থাপিত সৌরবিদ্যুৎকেন্দ্রটির উদ্বোধন করেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান।

এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার আবুল কাসেম মহিউদ্দিন আল-আমিন, চিফ ফিন্যান্সিয়াল অফিসার অটো মাগনে রিসব্যাক, চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান এবং জেডটিই বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মাও জুন্যং।

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর এ উদ্যোগের মাধ্যমে ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদার একটি অংশ সৌরশক্তি থেকে পূরণ হবে। একই সঙ্গে কার্বন নির্গমন কমিয়ে পরিবেশবান্ধব ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে গ্রামীণফোনের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সিলেটে গ্রামীণফোনের ৩২৫ কিলোওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র চালু

আপডেট সময় : ১২:০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬