ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পোশাকশিল্পে অস্থিরতা ঠেকাতে উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অপপ্রচারের অভিযোগ তুলে ফেনীতে বিএনপি নেতা লিংকনের সংবাদ সম্মেলন জামালপুরে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস – ২০২৬ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ময়মনসিংহে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে শ্যামনগরে টানা মানববন্ধন নেত্রকোনায় পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ : পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে গঠন হলো মজুরি বোর্ড দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী এলএনজি টার্মিনাল বন্ধ, চার দিন গ্যাস সংকটের আশঙ্কা

নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীরাও

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:১৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / ২০৬৫ বার পড়া হয়েছে

সরকারি চাকরিতে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীরাও নতুন পে-স্কেল অনুযায়ী বেতন ও ভাতা পাবেন। তবে বেতন নির্ধারণের ক্ষেত্রে তাদের অবসরের আগে পাওয়া গ্রেড ও প্রযোজ্য বিধান অনুসরণ করা হবে। নির্ধারিত বেতন থেকে গ্রস পেনশন বা বিশেষ অতিরিক্ত পেনশন সমন্বয়ের সুযোগ থাকলেও চুক্তির মেয়াদে বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন না তারা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ প্রজাতন্ত্রের বিভিন্ন অসামরিক পদে জনস্বার্থে চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তিদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চুক্তিভিত্তিক চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর হবে। তবে এ সুবিধা পেতে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিদ্যমান চুক্তি সংশোধন করতে হবে।

আগের চুক্তির মেয়াদ বহাল থাকলেও মিলবে নতুন বেতন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলতি বছরের ১ জুলাইয়ের আগে জাতীয় বেতনকাঠামো-২০১৫ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া যেসব কর্মকর্তা-কর্মচারীর চুক্তির মেয়াদ ১ জুলাইয়ের পরও বহাল রয়েছে, তাদের নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে।

এ ক্ষেত্রে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর বিধান অনুযায়ী বর্ধিত হারে বেতন এবং চুক্তিতে উল্লেখ থাকা প্রযোজ্য ভাতা দেওয়া হবে। তবে বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা পাওয়া যাবে না।

অর্থ বিভাগের ২০১৬ সালের ২৬ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপন বাতিল করে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

১ জুলাইয়ের পর নিয়োগ পাওয়া ব্যক্তিদের বেতন যেভাবে নির্ধারিত হবে

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, গত ১ জুলাইয়ের পর যারা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বা ভবিষ্যতে পাবেন, তাদের অবসরের ঠিক আগে জাতীয় বেতনকাঠামো অনুযায়ী যে গ্রেড ও ধাপে মূল বেতন পাওয়ার কথা ছিল, নতুন কাঠামোয় সেই গ্রেড ও ধাপ অনুসারে বেতন নির্ধারণ করা হবে।

এ ক্ষেত্রেও বিদ্যমান চুক্তি সংশোধন করতে হবে। চুক্তি অনুযায়ী যোগদানের তারিখ থেকে নির্ধারিত বিধান অনুসারে বর্ধিত হারে বেতন ও চুক্তিতে উল্লেখ থাকা ভাতা দেওয়া হবে।

বিশেষ ক্ষেত্রে সরকার নির্ধারিত বেতন অথবা উভয় পক্ষের সম্মতিতে চুক্তিতে উল্লেখ করা বেতন কার্যকর হতে পারে।

পেনশন ও অন্যান্য সুবিধার বিষয়ে যা বলা হয়েছে

প্রজ্ঞাপনে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশন-সংক্রান্ত বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত বেতন থেকে গ্রস পেনশন বা বিশেষ অতিরিক্ত পেনশন সমন্বয়ের বিষয়টি প্রজ্ঞাপনের বিধান অনুযায়ী বিবেচনা করা হবে। এককালীন অর্থ গ্রহণ বা পেনশন সমর্পণের আগের পরিমাণও এ ক্ষেত্রে বিবেচনায় থাকবে।

তবে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদে নতুন করে বার্ষিক বেতন বৃদ্ধি, আনুতোষিক কিংবা পেনশন বৃদ্ধির সুবিধা দেওয়া হবে না।

অন্যদিকে, যারা সরকারি চাকরি থেকে অবসর নেননি, তাদের চুক্তিভিত্তিক নিয়োগের বেতন-ভাতা ও অন্যান্য শর্ত যোগ্যতা ও গুণাগুণ বিবেচনায় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ যৌথভাবে নির্ধারণ করবে। এরপর নির্ধারিত শর্ত অনুযায়ী চুক্তি সম্পাদন করতে হবে।

আগের নির্দেশনার সংশ্লিষ্ট অংশ বাতিল

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক আগের আদেশ ও নির্দেশনার সংশ্লিষ্ট অংশ বাতিল বলে গণ্য হবে। তবে নতুন নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নির্দেশনাগুলো বহাল থাকবে। বেতন-ভাতা বিষয়ে সরকার ভবিষ্যতে নতুন কোনো আদেশ জারি করলে সেটিও প্রযোজ্য হবে।

সরকারি চাকরিতে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিদের হালনাগাদ সংখ্যা জানা যায়নি। তবে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত ‘স্ট্যাটিস্টিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৪’ প্রতিবেদনে অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক কর্মচারী মিলিয়ে ৭ হাজার ৯৮০ জনের তথ্য উল্লেখ করা হয়েছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীরাও

আপডেট সময় : ১২:১৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬