ঢাকা ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সারাদেশ

সাভারে ফায়ার অ্যালার্ম ও ফায়ার ফাইটিং সরঞ্জামের গোডাউনে চুরি: ডিবির অভিযানে চোর দলের সক্রিয় সদস্য গ্রেপ্তার

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ১১:২৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / ২০৬২ বার পড়া হয়েছে

ঢাকার সাভারে ‘রেডিয়াস ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ নামে একটি ফায়ার অ্যালার্ম ও ফায়ার ফাইটিং ইকুইপমেন্টের গোডাউনে চুরির ঘটনায় জড়িত চোর দলের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে সাভার মডেল থানাধীন মোগড়াকান্দা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ আসিফ (২৫)। তিনি সাভারের মোগড়াকান্দা এলাকায় বুলু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার পিতার নাম মোঃ শফিক এবং মাতার নাম মোছাঃ হাজেরা খাতুন।

ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব শামীমা পারভীনের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে সাভার মডেল থানাধীন মোগড়াকান্দা এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ‘রেডিয়াস ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ নামে ফায়ার অ্যালার্ম ও ফায়ার ফাইটিং ইকুইপমেন্টের গোডাউনে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ আসিফকে গ্রেপ্তার করা হয়।

  1. ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছ

এ ঘটনায় সাভার মডেল থানায় দায়ের করা এফআইআর নং-৮১, তারিখ ২৩ অক্টোবর ২০২৬, পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় মোঃ আসিফকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, জেলার অপরাধ দমন, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারে ফায়ার অ্যালার্ম ও ফায়ার ফাইটিং সরঞ্জামের গোডাউনে চুরি: ডিবির অভিযানে চোর দলের সক্রিয় সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ১১:২৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬