ঢাকা ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

শ্যামনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সেলিম আহম্মেদ
  • আপডেট সময় : ১১:৪৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / ২০৫৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩০ অক্টোবর ২০২৬ তারিখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১০নং আটুলিয়া ইউনিয়ন যুবদলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘জিয়া স্মৃতি লক্ষ টাকার চারদলীয় ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।

খেলায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জনাব আমিনুর রহমান আমিন। প্রধান অতিথির অনুপস্থিতিতে টুর্নামেন্টের উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাফিজ আল আসাদ কল্লোল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দিক এবং উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাবিব হোসেন সেলিম।

টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আটুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব এম আবুজার গেফারী। সার্বিক ব্যবস্থাপনা, অতিথিদের অভ্যর্থনা ও সাংগঠনিক সমন্বয়সহ দিনরাত পরিশ্রম করে তিনি আয়োজনটিকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ভূমিকা রাখেন।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শামীমার ক্লিনিক প্রথম স্থান এবং ফ্রেন্ডস ইউনাইটেড দ্বিতীয় স্থান অধিকার করে। খেলা শেষে প্রধান অতিথির পক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আনারুল ইসলাম আঙ্গুরসহ আটুলিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পুরস্কার বিতরণী শেষে সাতক্ষীরা ও খুলনার শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শ্যামনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৪৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬