ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সকালে ঘুম থেকে উঠেই মাথাব্যথা? স্ট্রোকের এই ৫ লক্ষণ অবহেলা করবেন না রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়ে রিয়ালের টানা ষষ্ঠ জয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন হুমায়ুন কবির পুতিনকে ‘বাস্তব জীবনের বন্ড ভিলেন’ ও ‘শয়তান’ বললেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী পোশাকশিল্পে অস্থিরতা ঠেকাতে উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অপপ্রচারের অভিযোগ তুলে ফেনীতে বিএনপি নেতা লিংকনের সংবাদ সম্মেলন জামালপুরে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস – ২০২৬ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ময়মনসিংহে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে শ্যামনগরে টানা মানববন্ধন নেত্রকোনায় পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য

শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গ সংবাদ মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মির্জা মহিবুল হাসান।

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / ২০৫২ বার পড়া হয়েছে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সফল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গ সংবাদ মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মির্জা মহিবুল হাসান।

একই সঙ্গে পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছে, তাদের হতাশ না হয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

ডা. মির্জা মহিবুল হাসান বলেন, একটি পরীক্ষার ফলাফল কখনোই একজন শিক্ষার্থীর পুরো জীবন নির্ধারণ করে না। আজ ফলাফল খারাপ হয়েছে বলে আগামী দিনও খারাপ যাবে—এমনটা ভাবার কোনো কারণ নেই। আবার চেষ্টা করলে সফল হওয়া সম্ভব।

তিনি বলেন, ফলাফল আশানুরূপ না হওয়ায় কোনো শিক্ষার্থী যেন নিজেকে একা মনে না করে। হতাশা থেকে কেউ যেন আত্মহানির মতো ভয়াবহ সিদ্ধান্ত না নেয়, সেদিকে পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে দায়িত্বশীল হতে হবে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানের ফল খারাপ হলে তাকে বকাঝকা, অপমান বা অন্যের সন্তানের সঙ্গে তুলনা না করে তার পাশে দাঁড়াতে হবে। সন্তানের নম্বরের চেয়ে তার জীবন ও ভবিষ্যৎ অনেক বেশি গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, একজন সন্তান ব্যর্থ হলে তাকে আরও বেশি সাহস দিতে হয়। তাকে বোঝাতে হবে—ব্যর্থতা মানে শেষ নয়, বরং নতুন করে চেষ্টা করার সুযোগ।

বঙ্গ সংবাদ মানব কল্যাণ ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়ানো, মানবিক সহায়তা এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চায়। শিক্ষা, মানবিকতা ও সামাজিক সচেতনতার ক্ষেত্রেও মানুষের পাশে থাকার প্রত্যয় রয়েছে ফাউন্ডেশনটির।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মির্জা মহিবুল হাসান বলেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই তাদের হতাশ না করে শিক্ষা, মানবিকতা ও ইতিবাচক চিন্তার মাধ্যমে সামনে এগিয়ে নেওয়া পরিবার ও সমাজের সবার দায়িত্ব।

তিনি এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং যারা কাঙ্ক্ষিত ফলাফল পায়নি, তাদের নতুন উদ্যমে আবারও চেষ্টা করার আহ্বান জানান।

বঙ্গ সংবাদ মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে বার্তা—একটি ফলাফল নয়, প্রতিটি শিক্ষার্থীর জীবনই গুরুত্বপূর্ণ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গ সংবাদ মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মির্জা মহিবুল হাসান।

আপডেট সময় : ০১:১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬