শিরোনাম ::
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ :
মোঃ মনজুর ইলাহী বিশেষ সংবাদদাতা
- আপডেট সময় : ০৯:৩৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ২০৫৫ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈর এলাকায় ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। শনিবার দুপুর থেকে শুরু হওয়া অবরোধে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
পরে পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, সংঘর্ষে বহু শ্রমিক আহত হন এবং পরিস্থিতি সামাল দিতে আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এছাড়া মহাসড়কে কয়েক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।
রাতের দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ট্যাগস :


















