ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুকুরপাড়ে চায়ের আড্ডা, চাঁপাইনবাবগঞ্জে নতুন আকর্ষণ মিরপুর-১০-এ প্রথমবার বড় পরিসরে কীর্তন সন্ধ্যা, প্রতি বছর আয়োজনের দাবি চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কুয়াকাটায় ছাত্রলীগ নেতা সাদ্দাম শিকদারকে আটক করল মহিপুর থানা পুলিশ সীমান্ত সুরক্ষায় শ্যামনগর স্বেচ্ছাসেবক দলের দুটি টিম গঠন সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোর্টার সাংবাদিক গোলাম সারওয়ার সজল সাহেবের জন্মদিনে অভিনন্দন ও অশেষ শুভেচ্ছা ফেনী সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম ও মন্দিরের আহবায়ক কমিটি গঠন গ্যাস সংকট সমাধানে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন পাইপলাইন চালু বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার বাউল শিল্পী সাথী বৈদেশীর জন্মদিন উদযাপিত

কুয়াকাটায় ছাত্রলীগ নেতা সাদ্দাম শিকদারকে আটক করল মহিপুর থানা পুলিশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: সিদ্দিকুর রহমান।
  • আপডেট সময় : ১০:৫৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / ২০৪৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটায় পুলিশের বিশেষ অভিযানে সাদ্দাম শিকদার নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। তিনি কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের দেওয়া মামলার তথ্য অনুযায়ী, সাদ্দাম শিকদারের বিরুদ্ধে মহিপুর থানায় দুটি মামলার এজাহারে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে।

এর মধ্যে প্রথম মামলাটি ২০২৪ সালের ২৫ আগস্ট দায়ের করা হয়। এতে দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ১৪৮, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩০৭, ৩৭৯, ৩৮০, ৪২৭, ৫০৬(২), ১১৪ ও ৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩এ ও ৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় মামলাটি ২০১৭ সালের ২২ জুন মহিপুর থানায় দায়ের করা হয়। নথিভুক্ত মামলাটিতে দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ৩৪১, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩৭৯ ও ৫০৬(২) ধারায় অভিযোগ উল্লেখ রয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে সাদ্দাম শিকদারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

কুয়াকাটায় ছাত্রলীগ নেতা সাদ্দাম শিকদারকে আটক করল মহিপুর থানা পুলিশ

আপডেট সময় : ১০:৫৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬