ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিপিপির চেয়ারম্যান বাবুল ও সাবেক সচিব মহিবুল রিমান্ডে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:০৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • / ২১২০ বার পড়া হয়েছে

বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারী ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়ার সচিব মহিবুল হকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাদের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন চেয়ে আবেদন করলে তা নাকচ করেন বিচারক।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই ফেরদৌস আলম বাবুলকে সাতদিন ও মুহিবুলকে পাঁচদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান মর্মে আদালতের অনুমতি চান।

গত ১৮ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে বাবুলকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে ২০ নভেম্বর রাত ১১টার দিকে রাজধানীর মহাখালীর ডিওএইচএস থেকে মহিবুল গ্রেপ্তার হন। মামলার নথি দায়রা আদালতে থাকায় আজ শুনানির জন্য দিন ধার্য করা হয়েছিলো।

ঘটনার বিবরণে বলা হয়েছে, গত বছরের ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেয়। ওই সমাবেশকে পণ্ড করার জন্য একই দিন আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতা-কর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় হামলা চালায়। এতে নিহত হন যুবদল নেতা শামীম।

এ ঘটনায় হত্যার অভিযোগে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বিপিপির চেয়ারম্যান বাবুল ও সাবেক সচিব মহিবুল রিমান্ডে

আপডেট সময় : ০১:০৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪