ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

এসিসির সভা বয়কটের হুমকি ভারতের, এশিয়া কাপ নিয়ে শঙ্কা!

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:০০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / ২১২৮ বার পড়া হয়েছে

চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা রয়েছে এশিয়া কাপ। এবারের মহাদেশীয় এই টুর্নামেন্টের আয়োজক ভারত। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত ঝুলে আছে। ২৪ জুলাইয়ের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় এ সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা। সভাটির ভেন্যু ঢাকায় নির্ধারিত হয়েছিল।তবে কিছুদিন আগে এসিসি সভা বাংলাদেশ থেকে সরিয়ে নিতে আহ্বান জানিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কিন্তু তাদের আবেদনে সাড়া না দেওয়ার অভিযোগ এসিসির সভাপতি মহসিন নাকভির বিরুদ্ধে। সে কারণে বিসিসিআই এসিসির এজিএম বয়কট করতে পারে। সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই

সম্প্রতি বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশ ভারতের রাজনৈতিক বৈরিতা তৈরি হওয়ায় তারা এসিসির এজিএম ভেন্যু নিয়ে আপত্তি জানায়। এদিকে, এসিসির প্রধান একইসঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পিসিবির সভাপতি মহসিন নাকভি। তিনি বিসিসিআইয়ের আবেদনে কোনো প্রতিক্রিয়া জানাননি বলে দাবি ভারতীয় সংবাদমাধ্যমের। সে কারণেই নাকি বিসিসিআই এসিসির আসন্ন সভা বয়কটের চিন্তা করছে।

এক সূত্র এএনআই–কে জানিয়েছেন, ‘যদি ঢাকা থেকে এসিসি সভার ভেন্যু সরানো হয় তবেই এশিয়া কাপ হবে। এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি বিষয়টি নিয়ে ভারতের ওপর অপ্রয়োজনীয় চাপ প্রয়োগ করতে চাচ্ছেন। আমরা তাকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু কোনো প্রতিক্রিয়াই পাইনি এখনও। শেষ পর্যন্ত যদি মহসিন ঢাকায় সভাটির আয়োজন করেন বিসিসিআই তা বয়কট করবে।’

যে হুঁশিয়ারি শোনা যাচ্ছে, শেষ পর্যন্ত বিসিসিআই সেই পথে হাঁটলে এবারের এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনাও শেষ হয়ে যেতে পারে। এর আগে সর্বশেষ ২০২৩ এশিয়া কাপের আয়োজক পাকিস্তান হলেও ভারতের কারণে তা অনুষ্ঠিত হয় হাইব্রিড মডেলে। যেখানে রোহিত-কোহলিরা ম্যাচ খেলেন শ্রীলঙ্কায়। সেখানেই তারা স্বাগতিক লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপের শিরোপা জেতে। একইভাবে চলতি বছর পাকিস্তানের মাটিতে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিও আয়োজন করা হয় হাইব্রিড মডেলে। ভারতের ম্যাচসহ টুর্নামেন্টের ফাইনালও হয়েছে দুবাইতে।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

এসিসির সভা বয়কটের হুমকি ভারতের, এশিয়া কাপ নিয়ে শঙ্কা!

আপডেট সময় : ০১:০০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫