ঢাকা ০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ফরিদা পারভীনের মৃত্যুতে তারেক রহমান-ফখরুলের শোক

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১১:০০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১০৩ বার পড়া হয়েছে

সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো বার্তায় তারা এ শোক জানান।

তারা বলেন, ফরিদা পারভীন ছিলেন লালন সংগীতের জীবন্ত কণ্ঠ। তার অসাধারণ কণ্ঠে লালন গীতি শুধু সংগীতের মাধুর্যই নয়, বরং মানবতা, সাম্য, ভালোবাসা ও সত্যের বাণী হয়ে মানুষের অন্তরে গভীরভাবে অনুরণিত হয়েছে।

বিএনপি নেতারা আরও বলেন, তার মৃত্যুতে জাতি এক মহান গুণী শিল্পীকে হারাল। বাংলা সংগীতে এই শূন্যতা পূরণ হওয়ার নয়।

শোকবার্তায় ফরিদা পারভীনের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা। পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গন ও অসংখ্য ভক্ত-শ্রোতার প্রতি সমবেদনা প্রকাশ করেন।

শনিবার রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরিদা পারভীন শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ফরিদা পারভীনের মৃত্যুতে তারেক রহমান-ফখরুলের শোক

আপডেট সময় : ১১:০০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫