ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:৫৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / ২১১০ বার পড়া হয়েছে

বিএনপি দেশের অন্তত ৪০টি টেলিভিশন ও পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ফুডক্লাব অডিটোরিয়ামে এনসিপি জেলা শাখা আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, ‘সম্প্রতি তথ্য মন্ত্রণালয় দুইটি নতুন টেলিভিশনের অনুমোদন দিয়েছে। আমরা শুনেছি, এর একটির মালিকপক্ষে একজন এনসিপি নেতা রয়েছেন। কিন্তু খোঁজ নিয়ে দেখেছি, শুধু এনসিপি নয়—জামায়াত ও বিএনপির অনেক নেতা এই টেলিভিশনগুলোর সঙ্গেও যুক্ত। অথচ শুধু এনসিপিকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফোকাস করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, এটি একটি পরিকল্পিতভাবে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা। আমরা চাই, মিডিয়া যেন তাদের নিজ অবস্থানে থেকে কাজ করতে পারে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কেউ যেন বাধা না দেয়।’আওয়ামী লীগ প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘বাংলাদেশে আর আওয়ামী লীগ কখনো ফিরে আসবে না। যে যেভাবেই বলুক না কেন, যেখানে বসে বৈঠক হোক না কেন—আওয়ামী লীগ আর ফেরত আসবে না। যারা দেশে বসে আওয়ামী লীগ ফেরার স্বপ্ন দেখছেন, তাদের বলবো, এসব স্বপ্ন দেখা বন্ধ করুন। নয়তো আওয়ামী লীগ যে পথে গেছে, আপনাদেরও সে পথেই যেতে হবে।’

নিউজটি শেয়ার করুন

× Advertisement

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

আপডেট সময় : ০১:৫৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫