শিরোনাম ::
ফেনীতে জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটির ঈদ উপহার বিতরণ
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৬:৪৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / ২১৫৭ বার পড়া হয়েছে
জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি, চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে ফেনীতে নিম্ম আয়ের মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
১৮ মার্চ, বুধবার ফেনী সহদেবপুরে নিম্ম আয়ের শতাধিক নারী-পুরুষদের মাঝে শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবি, টুপি ও থ্রি-পিস বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি সৈয়দ মনির আহমদ ও সাধারণ সম্পাদক অরূপ চন্দ্র, নির্বাহী সদস্য আফতাব হোসেন মমিন, ভূঁঞা, ফেনী জেলা সরকারি শিক্ষক সমিতির নেতা মাস্টার আলমগীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন হাফেজ মিনহাজুর রহমান।
এর আগে, ৩ মার্চ চট্টগ্রাম ও ফেনীর শহরের বিভিন্ন স্থানে প্রায় সহস্রাধিক রোজাদারদের
মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি।






















