ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

প্রতিবার রাজনৈতিক পালাবদলে সবচেয়ে বেশি লাভবান হয় বিএনপি: তুষার

ইতিহাসের প্রতিটি রাজনৈতিক পালাবদলে বিএনপি লাভবান হয়েছে, তবে প্রতিবারই তারা জনগণের প্রত্যাশা পূরণ করেনি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১০:০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / ২০৭৪ বার পড়া হয়েছে

প্রতিটি রাজনৈতিক পালাবদলে বিএনপি লাভবান হলেও তারা জনগণের প্রত্যাশা পূরণ করেনি বলে মন্তব্য করেছেন সারোয়ার তুষার। ফাইল ছবি

বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বিশেষ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্বাধীনতার ঘোষক পরিবর্তন হয় উল্লেখ করে তুষার বলেন, কে আগে, কে পরে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এটা নিয়ে ইতিহাসকে সীমিত করা যায় না।

এটা অগুরুত্বপূর্ণ তথ্য। তবে আমরা এই আলোচনা নিয়েই বিভক্ত হয়ে যাই, সরকার পরিবর্তন হলেই ঘোষক পরিবর্তন হয়ে যায়।

ক্ষমতার পালাবদলে বিএনপি সবচেয়ে বেশি লাভবান হয় উল্লেখ করে এনসিপি নেতা বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রতিটি রাজনৈতিক পালাবদলে বিএনপি বেনিফিটেড হয়েছে। তবে প্রতিবারই তারা জনগণের প্রত্যাশা পূরণ করেনি। এবার রাজনৈতিক দলগুলো বিএনপিকে ভরসা করেছিল। কিন্তু বিএনপি অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, গণভোটকে আদালতে তুলেছে। পূর্বের ক্ষমতাসীনদের মতো বিএনপি সংবিধানের দোহাই দিচ্ছে উল্লেখ করে তুষার বলেন, সংবিধানের দোহাই দিয়ে গণভোট বাস্তবায়নে কুতর্ক দিচ্ছে বিএনপি। তারা রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে এখনো বহাল রেখেছে, যাতে পরবর্তী নির্বাচনের সময়ে তাদের নিযুক্ত রাষ্ট্রপতি ক্ষমতায় থাকেন, এটা জনগণ বোঝে।

বিএনপি জুলাই সনদের পাশাপাশি নিজেদের দেয়া ৩১ দফার কথাও রাখছে না উল্লেখ করে এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, ক্ষমতায় বসে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসক বসাচ্ছে বিএনপি, স্থানীয় সরকার নির্বাচনের আগে পুরো প্রশাসন দখল করে নিচ্ছে তারা। সাংবিধানিক প্রতিষ্ঠানে নিজেদের দলীয় লোক বসানো হবে না, এটাতো আপনাদের ঘোষিত ৩১ দফাতেও ছিল, জুলাই সনদের কথাতো বাদই দিলাম।
 
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতিকে সরানোর দাবি জানান তুষার। 
 
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

প্রতিবার রাজনৈতিক পালাবদলে সবচেয়ে বেশি লাভবান হয় বিএনপি: তুষার

আপডেট সময় : ১০:০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬