ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

মিরপুরে ব্যবসায়ীকে হত্যার হুমকি, থানায় জিডি

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:৫৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / ২১১৪ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরে মো. নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ভয়ভীতি ও প্রাননাশের হুমকির অভিযোগ উঠেছে।

গত ৩০ এপ্রিল মিরপুরের রুপনগর থানাধীন ইস্টার্ন হাউজিং এলাকায় ওই ব্যবসায়ীকে হুমকি দেয় স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনায় ৩ মে রোববার রাজধানীর রুপনগর থানায় ৪ জনের বিরুদ্ধে একটি জিডি করা হয়। বিবাদীরা হলেন-মো. তরিকুল ইসলাম, মো. ইউনুস, উজ্জল শেখ ও হুমায়ুন খন্দকার।

জিডি সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ পূর্ব শত্রুতার জেরে নজরুল ইসলামকে মিরপুরের দুয়ারিপাড়া বাজারে একা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাননাশের হুমকি দেয় বিবাদীরা। এমনকি অপরিচিত মোবাইল নম্বর থেকে তাকে ফোন করে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয় সন্ত্রাসীরা।

এ ঘটনার পর গত ৩০ এপ্রিল সন্ধ্যায় রূপনগর থানাধীন ইষ্টার্ন হাউজিং এলাকায় ব্যবসায়িক কাজে যাতায়াতকালে উল্লেখিত বিবাদীগণ সহ অজ্ঞাতনামা ৫-৬ জন ব্যক্তি নজরুলকে হত্যার উদ্দেশ্যে হাতে লাঠিসোঠা ও লোহার রড নিয়ে জড়ো হলে তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

নজরুল ইসলাম বলেন, বিবাদীরা প্রভাবশালী ও সন্ত্রাসী।  আমি নিরাপত্তাহীনতা ও প্রাণনাশের আশঙ্কায় আছি। এ জন্য থানায় সাধারণ ডাইরি করেছি।

জিডির তদন্তকারী কর্মকর্তা ও রুপনগর থানার এসআই মো. মিঠু মিয়া বলেন, এ ঘটনায় জিডি হয়েছে। তদন্ত স্বাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মিরপুরে ব্যবসায়ীকে হত্যার হুমকি, থানায় জিডি

আপডেট সময় : ০৭:৫৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬