ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গণতন্ত্রের পক্ষে আজীবন কাজ করেছেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার: ফেরদৌসী আহমেদ মিস্টি

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৯:৪০:২২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ২০৭৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার, বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিস্টি বক্তব্য রাখেন।

বক্তব্যে তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন বরেণ্য রাজনীতিবিদ ও গণতন্ত্রের পক্ষে নিবেদিতপ্রাণ নেতা। জাতীয় সংসদের স্পিকারসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার রাজনৈতিক আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার কর্মময় জীবন থেকে শিক্ষা নিয়ে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আয়োজন করে বার্তা ২৪ নিউজ। এতে সভাপতিত্ব করেন শফিকুর রহমান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গণতন্ত্রের পক্ষে আজীবন কাজ করেছেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার: ফেরদৌসী আহমেদ মিস্টি

আপডেট সময় : ০৯:৪০:২২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬