ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চিকিৎসকদের সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান রাষ্ট্রপতির এনসিপির নতুন সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’, নেতৃত্বে ফাহিম ও নাজমুল সকালে ঘুম থেকে উঠেই মাথাব্যথা? স্ট্রোকের এই ৫ লক্ষণ অবহেলা করবেন না রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়ে রিয়ালের টানা ষষ্ঠ জয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন হুমায়ুন কবির পুতিনকে ‘বাস্তব জীবনের বন্ড ভিলেন’ ও ‘শয়তান’ বললেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী পোশাকশিল্পে অস্থিরতা ঠেকাতে উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অপপ্রচারের অভিযোগ তুলে ফেনীতে বিএনপি নেতা লিংকনের সংবাদ সম্মেলন জামালপুরে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস – ২০২৬ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ময়মনসিংহে

চিকিৎসকদের সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:১৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ২০৪১ বার পড়া হয়েছে

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় হয়। তাই পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রোগীদের প্রতি ভালোবাসা ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে চিকিৎসাসেবা দিলে স্বাস্থ্য খাতের অনেক সমস্যার সমাধান সম্ভব।

রোববার (১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘সোসাইটি অব ওটোলারিঙ্গোলজিস্টস অ্যান্ড হেড-নেক সার্জনস অব বাংলাদেশ’-এর বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের স্বাস্থ্যসেবা পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, দেশের সব মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম রাজনৈতিক অঙ্গীকার। স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার হলেও স্বাধীনতার ৫৭ বছর পেরিয়ে যাওয়ার পরও সবার দোরগোড়ায় কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। এটি রাষ্ট্রের ব্যর্থতা।

তিনি বলেন, গ্রামের সাধারণ মানুষ এখনো প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। জেলা হাসপাতালগুলোতে শয্যার ব্যবস্থা থাকলেও অবহেলা ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ যথাযথ চিকিৎসা পাচ্ছে না। বিশেষ করে গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবার পরিস্থিতি এখনো সন্তোষজনক নয়।

স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার উদাহরণ তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আগের সরকারের আমলে কেনা অনেক চিকিৎসা সরঞ্জাম এখনো বাক্সবন্দি পড়ে আছে। ঠাকুরগাঁও হাসপাতালে বিদ্যুৎ উৎপাদনের জেনারেটর থাকলেও তেল বরাদ্দ নেই। অ্যাম্বুলেন্স থাকলেও চালক নেই। আবার চিকিৎসার যন্ত্রপাতি থাকলেও সেগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় টেকনিশিয়ান ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টের অভাব রয়েছে।

রাষ্ট্রপতি বলেন, স্বাস্থ্যসেবার সামগ্রিক ব্যবস্থাপনায় এসব সমস্যা দূর করা জরুরি। শুধু বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করলেই স্বাস্থ্য খাতের উন্নয়ন সম্ভব নয়।

দেশের চিকিৎসকদের মেধা ও আন্তরিকতার প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসকরা অত্যন্ত মেধাবী। তবে চিকিৎসাসেবায় অনেক সময় মানবিক দৃষ্টিভঙ্গির অভাব দেখা যায়। তাই চিকিৎসকদের পেশাগত দক্ষতার পাশাপাশি রোগীদের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে।

স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আরও বলেন, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রধানমন্ত্রী ও তিনি ব্যক্তিগতভাবে আগ্রহী। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জেলা ও উপজেলা পর্যায়ে হাসপাতালের শয্যাসংখ্যা বাড়িয়েছিলেন।

তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার দেশের দরিদ্র ও সাধারণ মানুষের জন্য একটি উপযুক্ত ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

চিকিৎসকদের সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

আপডেট সময় : ০২:১৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬