ঢাকা ০২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুকুরপাড়ে চায়ের আড্ডা, চাঁপাইনবাবগঞ্জে নতুন আকর্ষণ মিরপুর-১০-এ প্রথমবার বড় পরিসরে কীর্তন সন্ধ্যা, প্রতি বছর আয়োজনের দাবি চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কুয়াকাটায় ছাত্রলীগ নেতা সাদ্দাম শিকদারকে আটক করল মহিপুর থানা পুলিশ সীমান্ত সুরক্ষায় শ্যামনগর স্বেচ্ছাসেবক দলের দুটি টিম গঠন সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোর্টার সাংবাদিক গোলাম সারওয়ার সজল সাহেবের জন্মদিনে অভিনন্দন ও অশেষ শুভেচ্ছা ফেনী সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম ও মন্দিরের আহবায়ক কমিটি গঠন গ্যাস সংকট সমাধানে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন পাইপলাইন চালু বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার বাউল শিল্পী সাথী বৈদেশীর জন্মদিন উদযাপিত

৬৩ জেলায় সারের ডিলারশিপের ৮৫ শতাংশই রাজনৈতিক বিবেচনায়

বঙ্গসংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ২০৫১ বার পড়া হয়েছে

দেশজুড়ে কৃষকদের কাছে ভর্তুকি মূল্যে সার সরবরাহের জন্য নতুন করে নিয়োগ দেওয়া ডিলারদের বড় একটি অংশের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। ৬৩ জেলার ৩ হাজার ৪৯৯ জন ডিলারের তথ্য বিশ্লেষণ করে ২ হাজার ৯৯৪ জনের রাজনৈতিক সংশ্লিষ্টতা পেয়েছে সংবাদমাধ্যম এশিয়া পোস্ট। তাদের হিসাবে, মোট ডিলারের ৮৫ দশমিক ৫৭ শতাংশ কোনো না কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী অথবা দলীয় নেতাদের নিকটাত্মীয়।

প্রতিবেদন অনুযায়ী, রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া ডিলারদের মধ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী কিংবা তাঁদের স্বজন রয়েছেন ২ হাজার ৮০৮ জন। আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ১৫১ জন, জামায়াতে ইসলামীর ৩৩ জন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুজন ডিলারশিপ পেয়েছেন। বাকি ৫০৫ জনের রাজনৈতিক পরিচয় শনাক্ত করতে পারেনি সংবাদমাধ্যমটি।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সারা দেশে সার ডিলার হওয়ার জন্য ৪৭ হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। স্থানীয় কৃষি অফিসের সুপারিশের ভিত্তিতে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হয়। গত অক্টোবর মাসে প্রায় ৪ হাজার ৫০০ ডিলার নিয়োগ দেওয়া হয়। তবে কয়েকটি উপজেলায় পরবর্তী সময়ে নিয়োগপ্রাপ্তদের তালিকা স্থগিত করা হয়েছে।

এশিয়া পোস্টের অনুসন্ধানে অভিযোগ উঠেছে, অনেক ক্ষেত্রে ব্যবসায়িক অভিজ্ঞতা, যোগ্যতা, গুদাম ও অবকাঠামোগত সক্ষমতার চেয়ে রাজনৈতিক পরিচয়কে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি দীর্ঘদিন ধরে সার ব্যবসার সঙ্গে যুক্ত কিছু পুরোনো ব্যবসায়ীও ডিলারশিপ পাননি।

প্রতিবেদনে বলা হয়েছে, লক্ষ্মীপুর, চাঁদপুর, বান্দরবান, সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলায় তালিকাভুক্ত ডিলারদের শতভাগ বিএনপি নেতাকর্মী অথবা তাঁদের পরিবারের সদস্য বলে শনাক্ত করা হয়েছে।

১৯টি জেলায় বিএনপি-সংশ্লিষ্ট ডিলারের হার ৯০ শতাংশের বেশি। এর মধ্যে রংপুরে ৯৮ দশমিক ৮ শতাংশ, ভোলায় ৯৮ শতাংশ, কিশোরগঞ্জে ৯৭ দশমিক ৭ শতাংশ, পঞ্চগড়ে ৯৭ দশমিক ৪ শতাংশ এবং কক্সবাজারে ৯৭ দশমিক ৩ শতাংশ।

এ ছাড়া যশোরে ৯৫ দশমিক ৯ শতাংশ, গাজীপুর ও মেহেরপুরে ৯৫ শতাংশ, কুড়িগ্রামে ৯৪ দশমিক ৯ শতাংশ, শেরপুরে ৯৪ দশমিক ৬ শতাংশ এবং গাইবান্ধায় ৯৩ দশমিক ৮ শতাংশ ডিলার বিএনপি-সংশ্লিষ্ট বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঢাকা বিভাগ: ১৩ জেলায় ৬৩১ জন ডিলারের তথ্য বিশ্লেষণে ৪৯০ জনকে বিএনপি-সংশ্লিষ্ট হিসেবে শনাক্ত করা হয়েছে। এ হার ৭৭ দশমিক ৬৫ শতাংশ। আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ২৬ জন এবং জামায়াত-সংশ্লিষ্ট দুজন। বাকি ১১৩ জনের রাজনৈতিক পরিচয় শনাক্ত হয়নি।

চট্টগ্রাম বিভাগ: ১১ জেলায় ৭০১ জনের মধ্যে ৬০৯ জন বিএনপি-সংশ্লিষ্ট। এ হার ৮৬ দশমিক ৮৮ শতাংশ। আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ৩৮ জন এবং জামায়াত-সংশ্লিষ্ট ১৬ জন।

রাজশাহী বিভাগ: আট জেলায় ৩৭০ জনের মধ্যে ২৯৭ জন বিএনপি-সংশ্লিষ্ট, যা ৮০ দশমিক ২৭ শতাংশ। আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ১২ জন এবং জামায়াত-সংশ্লিষ্ট দুজন।

খুলনা বিভাগ: ১০ জেলায় ৪৭২ জনের মধ্যে ৩৭৭ জন বিএনপি-সংশ্লিষ্ট। এ হার ৭৯ দশমিক ৮৭ শতাংশ। আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ২৭ জন এবং জামায়াত-সংশ্লিষ্ট পাঁচজন।

বরিশাল বিভাগ: ছয় জেলায় ২৮৫ জনের মধ্যে ২০৯ জন বিএনপি-সংশ্লিষ্ট, যা ৭৩ দশমিক ৩৩ শতাংশ। আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ১৯ জন, জামায়াতের চারজন এবং এনসিপির দুজন।

সিলেট বিভাগ: তিন জেলার ২২৮ জন ডিলারের মধ্যে ১৮৪ জন বিএনপি নেতাকর্মী অথবা তাঁদের পরিবারের সদস্য। এ হার ৮০ দশমিক ৭০ শতাংশ। আওয়ামী লীগ-সংশ্লিষ্ট নয়জন এবং জামায়াত-সংশ্লিষ্ট একজন।

রংপুর বিভাগ: আট জেলায় ৪৩৫ জনের মধ্যে ৩৭৮ জন বিএনপি-সংশ্লিষ্ট। এ হার ৮৬ দশমিক ৯০ শতাংশ। আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ১৪ জন এবং জামায়াত-সংশ্লিষ্ট তিনজন।

ময়মনসিংহ বিভাগ: চার জেলায় ৩৭৭ জনের মধ্যে ২৬৪ জন বিএনপি-সংশ্লিষ্ট। এ হার ৭০ দশমিক ০৩ শতাংশ। আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ছয়জন। বাকি ১০৭ জনের রাজনৈতিক পরিচয় শনাক্ত করা যায়নি।

অনুসন্ধানে বিভিন্ন জেলায় রাজনৈতিক নেতাদের পরিবারের সদস্যদের ডিলারশিপ পাওয়ার একাধিক উদাহরণ তুলে ধরা হয়েছে।

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ১৩টি ইউনিয়নে নিয়োগ পাওয়া ১৩ জন ডিলারের সবাই বিএনপি নেতাকর্মী অথবা তাঁদের স্বজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাদের স্ত্রী ও সন্তান রয়েছেন।

রাজশাহীতেও একাধিক উপজেলা ও ইউনিয়নে বিএনপি নেতাদের স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজন ডিলারশিপ পেয়েছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে। একইভাবে ঝিনাইদহ, বরিশাল, ঠাকুরগাঁও, জামালপুর ও অন্যান্য জেলায় রাজনৈতিক নেতাদের পরিবারের সদস্যদের ডিলার হওয়ার তথ্য প্রকাশ করা হয়েছে।

লক্ষ্মীপুরে নিয়োগ পাওয়া ৫৭ জন ডিলারের সবাই বিএনপি নেতাকর্মী অথবা তাঁদের স্বজন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। সেখানে দীর্ঘদিন ধরে সার ব্যবসার সঙ্গে যুক্ত কয়েকজন পুরোনো ব্যবসায়ী ডিলারশিপ না পাওয়ার বিষয়টিও উঠে এসেছে।

সারের ডিলার নিয়োগের বিষয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সচিব আবুজাফর রাশেদ জানিয়েছেন, ডিলার নিয়োগের বিষয়টি বিএডিসির আওতাধীন নয়। উপজেলা ও জেলা পর্যায়ের কমিটির সুপারিশের পর বিষয়টি মন্ত্রণালয়ে চূড়ান্ত হয়। বিএডিসি মূলত বীজ ডিলার নিয়োগের বিষয়টি দেখে।

অন্যদিকে, সামগ্রিক বিষয়ে বক্তব্য জানতে কৃষিসচিব মো. সেলিম খানের সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কৃষকদের জন্য ভর্তুকি মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে ডিলার নিয়োগ একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম। সেখানে যোগ্যতা, অভিজ্ঞতা ও ব্যবসায়িক সক্ষমতার পরিবর্তে রাজনৈতিক পরিচয় বা স্বজনপ্রীতি প্রাধান্য পেয়ে থাকলে তা কৃষি খাতের জন্য উদ্বেগজনক।

ডিলার নিয়োগের ক্ষেত্রে প্রকৃত ব্যবসায়ী ও যোগ্য আবেদনকারীরা সমান সুযোগ পেয়েছেন কি না, রাজনৈতিক প্রভাব কাজ করেছে কি না এবং নিয়োগপ্রক্রিয়ায় যথাযথ যাচাই-বাছাই হয়েছে কি না—এসব প্রশ্নের নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

৬৩ জেলায় সারের ডিলারশিপের ৮৫ শতাংশই রাজনৈতিক বিবেচনায়

আপডেট সময় : ১১:৪৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬