ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

দেশ টিভির এমডি আরিফ হাসান ২ দিনের রিমান্ডে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • / ২০৯৭ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী আন্দোলনে সজীব নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের করা এক মামলায় দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৭ নভেম্বর) শাহীন রেজা রিমান্ডের এ আদেশ দেন।

এদিন দুপুরে তাকে আদালতে হাজির করে তিনদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আবু সাঈদ। আবেদনে আরিফ হাসানকে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়।

আসামিপক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আইন সম্পাদক সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন আদালত।

এর আগে শনিবার রাতে বিদেশ যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই উত্তরায় স্কলাস্টিকা স্কুলের সামনে গুলিবিদ্ধ হন সজীব। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় সজীবের বাবা বিমানবন্দর থানায় হত্যাচেষ্টার মামলা করেন।

আরিফ হাসান বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর সাধারণ সম্পাদক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

দেশ টিভির এমডি আরিফ হাসান ২ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৭:০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪