ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

হয়রানিমূলক মামলার বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নিবে পুলিশ: ডিএমপি কমিশনার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৮:৫২:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • / ২১৩৭ বার পড়া হয়েছে

ক্র্যাব কার্যনির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, জুলাই-আগস্টকে কেন্দ্র করে যে সব মামলা হয়েছে, সেই মামলাগুলোতে যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা জড়িত নয় তাদের ভয় পাওয়ার কিছু নেই। তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে। অসৎ উদ্দেশ্য নিয়ে জুলাই-আগস্টের ঘটনার মামলাগুলোতে শুধু মাত্র হয়রানি করার জন্য নিরপরাধ ব্যক্তিদেরকে যারা আসামি করেছে— তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রবিবার (৮ নভেম্বর) দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, পুলিশ ও সাংবাদিক সমাজের কল্যাণেই কাজ করে থাকে। পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করলে দেশ ও সমাজ সুন্দরভাবে গড়ে উঠবে, অপরাধ দূর হবে ও সাম্য প্রতিষ্ঠিত হবে। রাজধানীতে দুই কোটি মানুষের নিরাপত্তায় আমরা দিন-রাত কাজ করছি। নগরবাসীকে যেন তাদের কাঙ্ক্ষিত আইনানুগ সেবা দিতে পারি সেজন্য আপনাদেরকে (সাংবাদিক) আমাদের পাশে থাকতে হবে। সমাজে নাগরিকদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে সাংবাদিকদের ভূমিকা অনেক। কারণ আপনারা হলেন সমাজের দর্পণ। আপনারা প্রচার-প্রচারণার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে পারেন।

নগরীর ট্র্যাফিক ব্যবস্থাপনার কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, এ শহরের রাস্তা অনেক কম কিন্তু যানবাহন অনেক বেশি। এই সীমাবদ্ধতার মাঝেও ট্র্যাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও মানুষ যেন ট্র্যাফিক আইন মেনে চলে সেই লক্ষে ডিএমপির ট্র্যাফিক বিভাগ কাজ করছে।

সভায় ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান বলেন, ঢাকা মহানগরীতে চুরি, ছিনতাই, মাদকের মত অপরাধের সঙ্গে যারা জড়িত— তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অতীতের মত ক্র্যাব ঢাকা মেট্রোপলিটনের পুলিশের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় উপস্থিত ক্র্যাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, সাংবাদিক ও পুলিশ উভয়েই অপরাধ নিয়ে কাজ করে থাকে। আমরা একে অপরের পরিপূরক। ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ডিএমপির পাশে থাকবে ক্র্যাবের সাংবাদিকরা।

সভায় ডিএমপির অ্যাডিশনাল পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অ্যাডিশনাল পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার, অ্যাডিশনাল পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম, এবং ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনাররা, উপ-পুলিশ কমিশনাররা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা এবং ক্র্যাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হয়রানিমূলক মামলার বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নিবে পুলিশ: ডিএমপি কমিশনার

আপডেট সময় : ০৮:৫২:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪